13/07/2026
🌳🐯 সুন্দরবনে ফিশ ফেস্টিভ্যাল: স্বাদ ও রোমাঞ্চের এক অনন্য মেলবন্ধন 🐟🦐🦞
সুন্দরবনের বর্ষা মানেই মাটির সোঁদা গন্ধ, সবুজ চারিপাশ, নদী আর পাতে গরম ভাতের সাথে ইলিশের নানা পদ। তবে এবার শুধু ইলিশ নয়, আপনাদের জন্য আমরা আয়োজন করেছি এক এলাহি 'ফিশ ফেস্টিভ্যাল'। কব্জি ডুবিয়ে মাছের হরেক পদের আস্বাদন আর তার সাথে সুন্দরবনের গহীনে রোমাঞ্চকর ভ্রমণ—এই দুইয়ের মিশেলেই আমাদের এই বিশেষ সফর।
নদীবক্ষে বোটে করে ভ্রমণের প্রতিটি মুহূর্ত হবে আনন্দময়। আর সফরের শেষ দিনে আমরা আপনাকে দেখাব এক অন্য সুন্দরবনকে, যার অভিজ্ঞতা সচরাচর কোনো সাধারণ ট্যুরে পাওয়া যায় না। শুধু ইলিশ নয়, আমাদের মেনুতে থাকছে চিংড়ি, কাঁকড়া, পাবদা, ভেটকি সহ আরও অনেক আকর্ষণীয় পদ।
তাই ভোজন আর ভ্রমণকে এক সুতোয় বাঁধতে আজই যোগ দিন আমাদের সাথে। আমরা কেবল একটি উৎসব করছি না, আমরা চেষ্টা করছি সুন্দরবনকে একদম ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে তুলে ধরতে।
🛥️ আমাদের বিশেষ ভ্রমণ পরিকল্পনা:
প্রথম দিন:
১. ক্যানিং থেকে সুসজ্জিত গাড়িতে যাত্রা শুরু হবে সোনাখালী বা গদ্খালি উদ্দেশ্যে।
২. সোনাখালী বা গদখালি থেকে আমাদের নিজস্ব বোটে আপনার তিন দিনের রোমাঞ্চকর ট্যুরের সূচনা।
৩. প্রথমেই আমরা যাবো গোসাবা দ্বীপ। সেখানে দেখব হ্যামিল্টন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন সাহেবের বাংলো, সুন্দরবনের প্রাচীনতম বাজার (গোসাবা মার্কেট) এবং পঞ্চমুখানী নদী সংগম।
৪. সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের মধ্যাহ্নভোজ—সবটাই পরিবেশন করা হবে বহমান বোটের ওপর।
৫. রাত্রিযাপনের জন্য আমাদের নিজস্ব মনোরম রিসোর্টে সুব্যবস্থা থাকবে।
৬. সন্ধ্যায় রিসোর্টে সুন্দরবনের ওয়াইল্ড লাইফ এর উপর নির্মিত ডকুমেন্টারি শো এর একটি মনোমুগ্ধকর আয়োজন থাকবে
৭. সন্ধ্যার জলখাবার এবং নৈশভোজ রিসোর্টেই পরিবেশিত হবে।
দ্বিতীয় দিন:
১. প্রভাতী চায়ের আমেজ নিয়ে আমরা সারাদিনব্যাপী জঙ্গল সাফারির জন্য বোটে উঠবো।
২. আজকের গন্তব্য: সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য, সজনেখালী ওয়াচ টাওয়ার, সুধন্যখালী ক্যাম্প ও ওয়াচ টাওয়ার, দোবাকি ক্যাম্প ও ক্যানোপি ওয়াক।
৩. জঙ্গলের প্রাণকেন্দ্রে ঘুরে আমরা খুঁজবো আমাদের কাঙ্ক্ষিত রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার এবং অন্যান্য বন্যপ্রাণীদের।
৪. বোটের ওপরেই চলবে সুস্বাদু খাবারের আপ্যায়ন।
৫. বিদ্যাধরী নদীর বুকে সূর্যাস্তের মায়াবী দৃশ্য দেখতে দেখতে আমরা রিসোর্টে ফিরবো।
৬. সন্ধ্যায় রিসোর্টে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী বাউল/ঝুমুর গানের অনুষ্ঠান।
তৃতীয় দিন:
১. এটি আমাদের সফরের শেষ দিন এবং সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চারে ঠাসা।
২. সকালে প্রাতরাশের পর আমরা একটি ছোট দেশি নৌকায় করে ম্যানগ্রোভের সরু খাঁড়িগুলোর ভেতরে প্রবেশ করব, যা এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করবে।
৩. রেসর্টে ফিরে গরম গরম মাছের পকোড় সাথে লেবুর শরবত। তারপর ব্যাগ গোছানো এবং স্নান সেরে নিয়ে দুপুরের আহার। টুর কিন্তু এখানেই শেষ নয়।
৪. এরপর আমাদের রাস্তা পথে যাত্রা শুরু হবে ঝড়খালি টাইগার কুমির পার্কের উদ্দেশ্যে।
৫. ঝড়খালি পার্ক ঘুরে গাড়িতে ক্যানিং পৌঁছানোর মাধ্যমে আমাদের অবিস্মরণীয় সফরের সমাপ্তি ঘটবে।
🍱 খাবারের মেনু :
🍽 দিন ১:
ব্রেকফাষ্ট: লুচি, কাশ্মীরি আলুর দম, সিদ্ধ ডিম, মিষ্টি, চা।
ব্রেকফাস পরবর্তী: আমুদে মাছের চপ সাথে জলজিরা শরবৎ।
দুপুরের খাবার: ভাত, ভাজা মুগের ডাল, আলু ভর্তা, স্যালাড সাথে গন্ধরাজ লেবু, ইলিশের মাথা দিয়ে পুঁই শাক-এর চচ্চোরি, ইলিশ পাতুরি, সর্ষে দিয়ে পাবদা অথবা পার্শে মাছের ঝাল, কাঁচা আম বা আমরার চাটনি, পাপড়।
বিকেল: ফল।
সন্ধ্যা: ফিস চপ, দুধ চা।
রাতের খাবার: চিকেন বিরিয়ানি, স্যালাড, পাপড়, মিষ্টি।
🍽 দিন ২:
সকাল: লাল চা, বিস্কুট।
ব্রেকফাস্ট: পরোটা, চানা মশলা, সিদ্ধ ডিম, মিষ্টি, দুধ চা।
ব্রেকফাস পরবর্তী: চিংড়ি পকোড়া, চা।
দুপুরের খাবার: ভাত, শুক্তো, বেগুনি বা ভাজা, স্যালাড, ইলিশের ঝাল, ভেটকি মাছের পাতুরি, ইলিশের মুড়ো দিয়ে টক, পাপড়।
বিকেল: ফল।
সন্ধ্যা: চিকেন পকোড়া, দুধ চা।
রাতের খাবার: বাসন্তি পোলাও, মটন কষা, স্যালাড, পাপড়, মিষ্টি।
🍽 ৩য় দিন:
সকাল: লাল চা, বিস্কুট।
ব্রেকফাস্ট: লুচি, সাদা আলুর তরকারী, সিদ্ধ ডিম, চা।
ব্রেকফাস পরবর্তী: মাছের পকোরা, লেবুর শরবত।
দুপুরের খাবার: ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ভেন্ডি আলু ভাজা, স্যালাড, ইলিশের মাথা দিয়ে কচু শাক, চিংড়ি মালাইকারী, আলু বেগুন দিয়ে ইলিশের ঝাল, দেশি কাঁকড়ার টক, পাপড়।
📅 ভ্রমণের তারিখসমূহ:
জুন: ১৯-২১, ২৬-২৮
জুলাই: ৩-৫, ১০-১২, ১৭-১৯, ২৪-২৬, ৩১-২
আগস্ট: ৭-৯, ১৪-১৬, ২১-২৩, ২৮-৩০
সেপ্টেম্বর: 4-6, 11-13, 18-20, 25-27
(আপনার নিজস্ব গ্রুপ থাকলে আমরা তারিখের বিষয়ে ফ্লেক্সিবল)
💰 প্যাকেজ মূল্য (মাথাপিছু):
৪ জনের শেয়ারিং: 2750/- টাকা
৩ জনের শেয়ারিং: 2850/- টাকা
২ জনের শেয়ারিং: 3000/- টাকা
১ জনের শেয়ারিং: 4200/- টাকা
(30 জনের গ্রুপ বুকিংয়ে বিশেষ ছাড় দেওয়া হবে)
✅ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:
১. বোট ভাড়া।
২. রিসোর্টে থাকার ব্যবস্থা।
৩. উল্লেখিত সকল খাবার।
৪. জঙ্গলের প্রবেশ অনুমতি (পারমিশন) ও গাইড চার্জ।
৫. ক্যানিং থেকে সোনাখালী/গদ্খালি, রিসর্ট থেকে ঝড়খালি হয়ে ক্যানিং যাতায়াতের গাড়ি।
**ক্যানিং থেকে গাড়ি ছাড়বে অটো স্ট্যান্ড বা পেট্রল পাম্প থেকে। আমাদের স্টাফ থাকবে স্টেশন থেকে আপনাদের গাইড করার জন্য।
✅প্যাকেজে কি কি থাকছে না :
১. কুলি চার্জ।
২. বেকন বাংলোর টিকিট।
৩. ঝড়খালি পার্কের টিকিট।
📢 বিশেষ ঘোষণা: বর্ষাকালে সুন্দরবনের আবহাওয়া অনিশ্চিত থাকে, তাই নিরাপত্তার খাতিরে রুট পরিবর্তন হতে পারে এবং নদী সংক্রান্ত মাছের পদের পরিবর্তন হতে পারে। তবে খাবারের গুণমান ও আয়োজনে আমরা কোনো আপস করি না।
📍 Dakhin Rai Nature Camp, Sunderban
📞 যোগাযোগ (Call/Whatsapp): +91 9123910698
🌐 ওয়েবসাইট: www.dakhinrainaturecamp.com
_আমাদের বুকিং অফিস এর ঠিকানা_ - *১০৬/১, বি.আর.বি,* *জি.টি. রোড,* *উত্তরপারা কফি হাউসের পাশে,ভদ্রকালি,হুগলি -৭১২২৩২.
**আপনাদের অনুরোধে আমাদের আপডেটেড প্যাকেজ ডিটেলস, ভ্রমণ সূচি এবং খাবারের মেনু।বর্তমান বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মাথা পিছু মাত্র 50 টাকা করে বাড়ানো হয়েছে**