ABVP Burdwan University

ABVP Burdwan University Voice Of Burdwan University

বন্ধু চল একসাথে শক্তিশালী ছাত্রসমাজ গড়ি💪
29/03/2026

বন্ধু চল একসাথে শক্তিশালী ছাত্রসমাজ গড়ি💪


শুভ রাম নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 🚩🙏ভগবান শ্রীরামের আশীর্বাদে আমাদের জীবনে সত্য, ন্যায় ও আদর্শের পথ আরও দৃঢ় হোক...
27/03/2026

শুভ রাম নবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 🚩🙏

ভগবান শ্রীরামের আশীর্বাদে আমাদের জীবনে সত্য, ন্যায় ও আদর্শের পথ আরও দৃঢ় হোক। এই দিনে আমরা প্রত্যেকের সংকল্প - ধর্ম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ রক্ষায় সর্বদা অটল থাকব।

ABVP Burdwan University-এর পক্ষ থেকে সকলকে জানাই রাম নবমীর শুভেচ্ছা।
আপনাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

জয় শ্রী রাম 🚩

   🇮🇳আজ বর্ধমান ইউনিভার্সিটিতে পোস্টারিং করা হলো।আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন,২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিলনিজের ভোট...
24/03/2026

🇮🇳

আজ বর্ধমান ইউনিভার্সিটিতে পোস্টারিং করা হলো।

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন,
২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল

নিজের ভোট সুনিশ্চিত করুন,
পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষায় ভোট দিন।
১০০% ভোট প্রদান করুন।



আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন,২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিলVOTE FOR WEST BENGALনিজের ভোট সুনিশ্চিত করুন,পশ্চিমবঙ্গের ...
23/03/2026

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন,
২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল

VOTE FOR WEST BENGAL

নিজের ভোট সুনিশ্চিত করুন,
পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষায় ভোট দিন।
১০০% ভোট প্রদান করুন।



বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিন্দু বিরোধী উপাচার্য Dr. Sankar Kumar Nath মহাশয়, ২রা এপ্রিল ২০২৬ হনুমান জয়ন্তীর দিনে কেন প...
22/03/2026

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হিন্দু বিরোধী উপাচার্য Dr. Sankar Kumar Nath মহাশয়, ২রা এপ্রিল ২০২৬ হনুমান জয়ন্তীর দিনে কেন প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে???

এই দিনটি শুধুমাত্র একটি সাধারণ দিন নয়, এটি ভগবান হনুমানের প্রতি ভক্তি, শক্তি, ত্যাগ ও ধর্মনিষ্ঠার প্রতীক। কোটি কোটি হিন্দু ভক্ত এই দিনটিকে গভীর শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার সঙ্গে পালন করেন। এমন এক দিনে পরীক্ষা নির্ধারণ করা ছাত্রসমাজের ধর্মীয় বিশ্বাস ও আস্থার উপর আঘাত হানার সামিল।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে বাধ্য হচ্ছি এই ধরনের সিদ্ধান্ত কেবলমাত্র অবিবেচক নয়, এটি আমাদের আধ্যাত্মিক মূল্যবোধ ও ভারতীয় সংস্কৃতির প্রতি চরম অবমাননার পরিচয় বহন করে।

একজন উপাচার্যের কাছ থেকে আমরা সংবেদনশীলতা, ন্যায়বোধ ও সকল ধর্মের প্রতি সম্মান আশা করি। কিন্তু বারবার এমন সিদ্ধান্ত ছাত্রসমাজকে হতাশ ও ক্ষুব্ধ করছে।

ABVP ভুলে যাইনি—
১. আপনি ক্যাম্পাসের মন্দিরগুলিকে ধ্বংসের প্রচেষ্টার সঙ্গে যুক্ত
২. মন্দির প্রাঙ্গণে বাথরুমের সামগ্রী রাখা হয়েছিল
৩. ABVP বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউনিট একাধিকবার সাক্ষাতের জন্য আবেদন জানালেও আপনি ছাত্রদের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করেননি

এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রসমাজ আজ প্রশ্ন তুলতে বাধ্য—কেন বারবার হিন্দু ধর্মীয় অনুভূতিকে উপেক্ষা করা হচ্ছে?

আমাদের দাবি:
২রা এপ্রিলের পরীক্ষা অবিলম্বে স্থগিত করতে হবে এবং বিকল্প পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা করতে হবে ।

ধর্ম, সংস্কৃতি ও ছাত্রদের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা আপসহীন। 🚩

18/03/2026

মাননীয় উপাচার্য Sankar Kumar Nath মহাশয়,
কেন ফ্যাকাল্টি অফ আর্টস ভবনের ৬ষ্ঠ তলার লিফট এখনও বন্ধ রাখা হয়েছে?
ছাত্রছাত্রীদের প্রতিদিন অকারণে কষ্ট করে ওঠানামা করতে হচ্ছে। অসুস্থ ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। একটি সাধারণ ও অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা কেন চালু করা হচ্ছে না—তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই।
ছাত্রদের কি এভাবেই তাড়াহুড়ো করে, অসুবিধার মধ্যে পড়ে পড়াশোনা করতে হবে?
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর পক্ষ থেকে আমরা অবিলম্বে এই সমস্যার সমাধান ও লিফট চালুর দাবি জানাচ্ছি।

16/03/2026
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের...
15/03/2026

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের কাছে আন্তরিক আবেদন জানানো হচ্ছে যে, আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল তারিখে আপনারা সকলে অবশ্যই আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভোটদান করুন।

আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীকে আহ্বান জানাই, আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে একটি জাতীয়তাবাদী ও ছাত্রবান্ধব সরকার প্রতিষ্ঠা করুন এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানিয়ে পরিবর্তনের পথ সুগম করুন।

একটি শক্তিশালী, স্বচ্ছ ও ছাত্রসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার গঠনের লক্ষ্যে সকলে এগিয়ে আসুন।

আসুন, আমরা সকলে সচেতন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করি এবং বাংলার উন্নত ভবিষ্যৎ গড়ে তুলি।

ধন্যবাদান্তে,
ABVP বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখা

খোলা চিঠি: একসাথে সিঁড়ি বেয়ে ওঠার আমন্ত্রণমাননীয় অধ্যাপক শঙ্কর কুমার নাথ মহাশয়উপাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়মাননীয় মহাশ...
10/03/2026

খোলা চিঠি: একসাথে সিঁড়ি বেয়ে ওঠার আমন্ত্রণ

মাননীয় অধ্যাপক শঙ্কর কুমার নাথ মহাশয়
উপাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়

মাননীয় মহাশয়,

সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন।

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), বর্ধমান বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আপনাকে বিনীতভাবে একটি আন্তরিক আমন্ত্রণ জানাতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের Faculty of Arts ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে শীর্ষ তলা পর্যন্ত একদিন সময় করে ছাত্রছাত্রীদের সঙ্গে সিঁড়ি বেয়ে ওঠার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী এই ভবনে ক্লাস করতে এসে সিঁড়ি বেয়ে উপরে ওঠে এবং নিচে নামে। সেই অভিজ্ঞতা, সেই পরিশ্রম, এবং সেই “আনন্দ” আমরা প্রতিদিন অনুভব করি। আমরা চাই, আপনি একদিন আমাদের সঙ্গে থেকে সেই অভিজ্ঞতা নিজে উপলব্ধি করুন।

সেদিন আমরাও আপনার সঙ্গে একসাথে সিঁড়ি বেয়ে উঠবো। আমাদের বিশ্বাস, ছাত্রছাত্রীদের দৈনন্দিন বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সরাসরি পরিচিত হওয়া একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে আপনার জন্যও গুরুত্বপূর্ণ ও অর্থবহ হবে।

আমরা আন্তরিকভাবে আশা করি, আপনি আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করবেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো কাছ থেকে জানার সুযোগ করে দেবেন।

আপনার ইতিবাচক সাড়া প্রত্যাশা করছি।

ধন্যবাদান্তে,

অঙ্কুশ কুণ্ডু
MBA Student, Burdwan University
এ.বি.ভি.পি রাজ্য কার্যনির্বাহী পরিষদের সদস্য

আজ ৮ই মার্চ "আন্তর্জাতিক নারী দিবস" উপলক্ষে সকল নারী শক্তিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
08/03/2026

আজ ৮ই মার্চ "আন্তর্জাতিক নারী দিবস" উপলক্ষে সকল নারী শক্তিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Graduate Group-D : সৌজন্যে মাননীয় শঙ্কর কুমার নাথ মহাশয়;  উপাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়।বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার...
07/03/2026

Graduate Group-D : সৌজন্যে মাননীয় শঙ্কর কুমার নাথ মহাশয়; উপাচার্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীর্ঘদিন ধরেই বামপন্থী ও তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রভাব খাটিয়ে বিশেষ সুবিধা দিচ্ছে। তিনি TMC & Leftist নেতৃত্বের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু ছাত্রকল্যাণ তার কাছে শেষ অগ্রাধিকার।

বিশ্ববিদ্যালয়ের Faculty of Arts ভবনটি ৬ তলা। অথচ ছাত্রছাত্রীদের লিফট ব্যবহার করতে দেওয়া হয় না। এমনকি গর্ভবতী ছাত্রীদের এবং যারা Faculty of Arts অফিসে কাজের জন্য আসেন, তাদেরও লিফট ব্যবহার করতে দেওয়া হয় না। প্রতিদিন ছাত্র-ছাত্রীদের সিঁড়ি ব্যবহার করে ক্লাসে পৌঁছাতে হচ্ছে। যদি কোনো ছাত্রছাত্রী লিফট ব্যবহার করার চেষ্টা করেন, তখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারী ছাত্রছাত্রী দের গালিগালাজ, দুর্ব্যবহার করেন এবং জাত, গায়ের রং, ধর্ম ইত্যাদি নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এমনকি তারা প্রকাশ্যে বলেন যে, এটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তৃপক্ষের নির্দেশ, তারা লিফট ব্যবহার করতে দেবে না।

আমরা মাননীয় উপাচার্য প্রফেসর শঙ্কর কুমার নাথ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন Faculty of Arts ভবনের গ্রাউন্ড ফ্লোর থেকে শীর্ষ তলা পর্যন্ত একবার সিঁড়ি বেয়ে ওঠেন, যাতে তিনি ছাত্রছাত্রীদের বাস্তব কষ্ট অনুভব করতে পারেন।

ছাত্রছাত্রীদের স্বার্থে ABVP
ছাত্রছাত্রীদের অধিকারের লড়াইয়ে ABVP

Address

Burdwan
713104

Alerts

Be the first to know and let us send you an email when ABVP Burdwan University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ABVP Burdwan University:

Share