12/08/2026
🌿 ঝাড়গ্রামে পর্যটনের রেকর্ড ভাঙা জোয়ার! 🌿
১৫ আগস্টের লম্বা উইকেন্ডে প্রকৃতির টানে ঝাড়গ্রামে পর্যটকদের বাঁধভাঙা ভিড়! ১৩ থেকে ১৬ আগস্ট ২০২৬—এই চার দিনে নয়াগ্রাম থেকে বেলপাহাড়ি জুড়ে প্রায় ১৫০টি হোটেল ও পর্যটন আবাসনে পা রাখছেন ৮ থেকে ৯ হাজার পর্যটক! বিগত সব রেকর্ড ভেঙে এবার অনন্য উচ্চতায় ঝাড়গ্রামের পর্যটন।
পাহাড়, জঙ্গল, নদী আর নির্মল বাতাসের মেলবন্ধন আজ ঝাড়গ্রামকে গড়ে তুলেছে পর্যটনের এক নতুন ঠিকানা। 🚗🏨
পর্যটকদের এই ভিড়ে আজ টোটো ও গাড়িচালক থেকে শুরু করে হোমস্টে ও হোটেল মালিক—সবার মুখেই আনন্দের হাসি। স্থানীয় অর্থনীতি ও জীবিকায় এসেছে এক নতুন আশার আলো। ✨
তবে এই আনন্দের সাথে সাথে বাড়ে আমাদের দায়িত্বও! আসুন, আগত পর্যটকদের সেরা পরিষেবা, নিরাপত্তা ও পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিয়ে ঝাড়গ্রামের সুনাম আরও ছড়িয়ে দিই।
প্রকৃতিকে ভালোবাসুন, সবুজ বাঁচিয়ে পর্যটনকে এগিয়ে নিয়ে চলুন। ❤️🌱