06/11/2025
💕💕মন তো ঘুরু ঘুরু করছে, মনে হচ্ছে এই শহুরে ইট, কাঠ, পাথরের জঙ্গল থেকে বেরিয়ে প্রকৃতির সব শহুরে কোলাহলের বাইরে, ট্রাফিকের আওয়াজ, রাস্তার বড়ো বড়ো আলো,অফিস পৌছানোর চিন্তার পরিবর্তে আপনার ঘুম ভাঙুক পাখির কুজনে, মেঘেদের রাজ্যে। যেখানে ব্যাটারির ঘড়ি নয় আপনার সকাল হোক সূর্য মাখা সোনালী কাঞ্চনজঙ্ঘা দেখে। দূরের কোনো ঝর্ণার সুমধুর ধ্বনি মনে করিয়ে দিক কোনো পুরোনো মধুর স্মৃতি। যেখানে জানালা থেকে ভোরের কাঞ্চনজঙ্ঘা র অপার্থিব দৃশ্য আপনাকে ঈশ্বরের সৃষ্টির প্রতি নতমস্তক হতে বাধ্য করে। আর সেই অপার্থিব সৌন্দর্য নিয়ে আপনার অপেক্ষায় কালিম্পং জেলার ছোট্টো পাহাড়ি গ্রাম বার্মিক। এই গ্রামটি ভৌগোলিক অবস্থানে ছোটো হলেও প্রকৃতির সৌন্দর্যের কোনো কার্পণ্য নেই, যা আপনার পথের ক্লান্তি দুর করবেই। চারিদিকে দাঁড়িয়ে থাকা পাইনের সারি আপনাকে স্বাগত জানাবে যে কোনো কর্পোরেট হোটেলের দ্বাররক্ষীর মতোই। মানুষের কোলাহল বিহীন দূরের বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার এক অমোঘ হাতছানি আপনি উপেক্ষা করতে পারবেন না। পাহাড়ি মানুষের আতিথেয়তা আপনাকে নিজের বাড়ির নিকট আত্মীয়ের উষ্ণ অভ্যর্থনা মনে করিয়ে দেবে। তখন এই ছোট্ট গ্রামটি হয়ে যাবে আপনার second home ... রাস্তার ধারে গজিয়ে ওঠা নাম না জানা কত রঙের ছোটো ছোটো ফুল হবে আপনার চলার সঙ্গী। লেখিকার মতো আপনিও নিজের খেয়ালে বলে উঠবেন "ঈশ্বর প্রশংসার যোগ্য। তিনিই ধন্য".....
আর ফিরে এসে বার্মিকের ছোটো গ্রামের ছবি গুলো আপনার সোশ্যাল মিডিয়ার সব কিছুর ভিড়ে অক্সিজেনের মতো কাজ করবে।
তাহলে আর দেরি কিসের!!!! বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 076030 53194 / 8583938811 / 9933921010 নম্বর এ।
💕 কিভাবে আসবেন?
শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাসরি গাড়ি নিতে পারেন হোমস্টে অবধি (চার জনের ছোট গাড়ি ভাড়া নেবে 3500 টাকা, বড় গাড়ির ভাড়া 4000 টাকা) অথবা শেয়ার গাড়ি বা বাস এ করে চলে আসতে পারেন কালিম্পঙ (ভাড়া 200 টাকা জনপ্রতি)। কালিম্পঙ এর সি কে চক থেকে ইচ্ছেগাওঁ/বার্মিক এর শেয়ার গাড়ি আপনাকে পৌছে দেবে গন্তব্যে (ভাড়া 100 টাকা জনপ্রতি)।
👉 কোথায় কোথায় ঘুরবেন?
এখান থেকে গাড়ি নিয়ে ঘুরে নিতে পারবেন:
💟১) জলসা বাংলো ভিউ পয়েন্ট, দেওরালি ভিউ পয়েন্ট, ডেলো পার্ক, বুদ্ধ পার্ক, সায়েন্স সিটি, মরগ্যান হাউস, গল্ফ কোর্স, শাক্য মোনস্ট্রি/ দুর্পিন মোনস্ট্রি, পাইন ভিউ নার্সারী,হনুমান দেউল (চার জনের ছোট গাড়ির ভাড়া 2500 টাকা, বড় গাড়ির ভাড়া 3500 টাকা)।
💟২) লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, রিশপ, টিফিনদারা ভিউ পয়েন্ট,কোলাখাম,ছাঙ্গে ফল্স, (চার জনের ছোট গাড়ির ভাড়া 3500 টাকা,বড় গাড়ির ভাড়া 4000 টাকা )।
💟৩) সিল্করুট:
বার্মিক থেকে একদিনে সিল্করুট: জুলুখ, পুরনো বাবা মন্দির, কুপুপ লেক, নাথাং ভ্যালি, থাম্বি ভিউ পয়েন্ট, লুংথুং ভিউ পয়েন্ট, জিগসাগ রোড ভিউ পয়েন্ট, কিউখোলা ফলস, (চার জনের ছোট গাড়ির ভাড়া 6500 টাকা, বড় গাড়ির ভাড়া 8000 টাকা, এর সাথে 500 টাকা পারমিট চার্জ অতিরিক্ত)।
💟৪) পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন সিলেরিগাঁও,ইচ্ছেগাঁও,বার্মিক গুম্ফা, হালপু প্লে গ্রাউন্ড,বার্মিক মহাদেব ধাম।
💟৫) রেলি নদীর তীরে অবস্থিত বিদ্যাং ভ্যালি। (গাড়ি ভাড়া 2500 টাকা)।
💟৬) ইচ্ছেগাঁও,সিলেরিগাঁও,পেডং,রামিতে ভিউ পয়েন্ট,সাইলেন্ট ভ্যালি।(চার জনের ছোট গাড়ির ভাড়া 3000 টাকা, বড় গাড়ির ভাড়া 3500 টাকা)।
💟৭) সিকিম : ঋষিখোলা,আরিটার লেক,রেনক সিদ্ধিবিনায়ক মন্দির,মানকিম ভিউ পয়েন্ট (চার জনের ছোট গাড়ির ভাড়া 3500 টাকা, বড় গাড়ির ভাড়া 4000 টাকা)।
💟৮) সিকিম: নামচি, চারধাম, টেমি টি গার্ডেন, সামড্রুপসে (চার জনের ছোটো গাড়ির ভাড়া 4500 টাকা, বড় গাড়ির ভাড়া 5500 টাকা), এর সাথে রাভাংলা যোগ করলে আরো অতিরিক্ত 1500 টাকা।
💟৯) ত্রিবেণী লাভার্স পয়েন্ট, পেষক টি গার্ডেন, গম্বুদারা ভিউ পয়েন্ট, তিনচুলে, লামাহাটা। (চার জনের ছোট গাড়ির ভাড়া 4000 টাকা, বড় গাড়ির ভাড়া 5000 টাকা)।
💟১০) আমাদের হোমস্টে থেকে মাত্র আধঘন্টা দূরে অবস্থিত ডেলোতে প্যারাগ্লাইডিং এবং ত্রিবেণীতে রিভার র্যাফটিং আপনার itinerary কে এক অন্য মাত্রা প্রদান করবে।
💟১১) বার্মেক ধাম, হনুমান স্ট্যাচু, জলসা বাংলো ভিউ পয়েন্ট, দারাগাঁও, মুনসং ভিউ পয়েন্ট/অ্যানাকন্ডা গোলা, কাশ্যেম, হিমালি ঝর্ণা এবং পার্ক।(চার জনের ছোট গাড়ির ভাড়া 2000 টাকা, বড় গাড়ির ভাড়া 2500 টাকা)।
💟১২) বিদ্যাং ভ্যালি, ডেলো পার্ক, রামধুরা ভিউ পয়েন্ট, বুদ্ধ পার্ক, হনুমান টপ ভিউ পয়েন্ট, জলসা বাংলো ভিউ পয়েন্ট। (গাড়ি ভাড়া 3500 টাকা)।
💟১৩) ডুকা ভ্যালি, ডুকা ফলস, মাইরুনগাও, লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, রিশপ, টিফিনদারা ভিউ পয়েন্ট (চার জনের ছোট গাড়ির ভাড়া 3500 টাকা,বড় গাড়ির ভাড়া 4000 টাকা )।
💟১৪) ডুকা ভ্যালি, ডুকা ফলস, মাইরুনগাও, জলসা বাংলো ভিউ পয়েন্ট, মুনসং ভিউ পয়েন্ট। (চার জনের ছোট গাড়ির ভাড়া 2500 টাকা,বড় গাড়ির ভাড়া 3000 টাকা)।
💟১৫) লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, রিশপ, টিফিনদারা ভিউ পয়েন্ট, রিকিসুম ভিউ পয়েন্ট, লোলেগাঁও (চার জনের ছোট গাড়ির ভাড়া 3500 টাকা,বড় গাড়ির ভাড়া 4000 টাকা )।
💟১৬) লাভা ভিউ পয়েন্ট, লাভা মনাস্ট্রি, রিশপ, টিফিনদারা ভিউ পয়েন্ট,কোলাখাম,ছাঙ্গে ফল্স, লোলেগাঁও (চার জনের ছোট গাড়ির ভাড়া 4000 টাকা,বড় গাড়ির ভাড়া 4500 টাকা )।
💟১৭) ত্রিবেণী লাভার্স পয়েন্ট, পেষক টি গার্ডেন, গম্বুদারা ভিউ পয়েন্ট, তিনচুলে, লামাহাটা, দার্জিলিং ম্যাল (চার জনের ছোট গাড়ির ভাড়া 5000 টাকা, বড় গাড়ির ভাড়া 5500 টাকা)।
👍রয়েছে ফ্রি পার্কিং আর প্রতিটি ঘরে #গিজার এবং এর ব্যবস্থা। যেহেতু যেকোনো গাড়ি আমাদের হোমস্টের মূল দরজা পর্যন্ত চলে আসে, তাই বয়স্ক নাগরিকদের জন্য বিষয়টা একদমই কষ্টকর নয় বরং উপভোগ্য।
💖 থাকা ও খাওয়ার খরচ:
আমাদের সবই ডিলাক্স রুম।
👉 কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম (খরচ)=
জনপ্রতি ₹1250/- টাকা প্রতিদিন চারবেলা খাওয়া ও ডিলাক্স রুমে থাকা সমেত
👉 ব্যাকহিল ভিউ রুম (খরচ)=
জনপ্রতি ₹1100/- টাকা প্রতিদিন চারবেলা খাওয়া ও ডিলাক্স রুমে থাকা সমেত
শিশুদের জন্য:
5-9 বৎসর - 50% চার্জ
5 এর কম বয়স হলে কোনো চার্জ লাগবে না
9 বৎসরের বেশি বয়স হলে ফুল চার্জ লাগবে
🍽থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস এবং ডিনার। লাঞ্চ ঘুরতে যাওয়ার কারণে না করতে পারলে থাকবে স্পেশাল সান্ধ্যকালীন স্ন্যাকস।
🍽 Barbecue🍗 এবং Bonfire 🔥 এর সুব্যবস্থা আছে।(Additional charges applicable)
বুকিং এর জন্যে যোগাযোগ-
7603053194 (Call Or Whatsapp)
8583938811 (Call Or Whatsapp)
9933921010
#ছুটির_ঠিকানা #পাহাড়ের_কোলে