Presidency University Girls' Hostel

Presidency University Girls' Hostel The page is built to keep a track of the Hostel issues, upcoming events and all other discussions.

04/04/2026

|| বিগত এক দেড় বছর ধরেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গার্লস হোস্টেল এ গ্যাস সিলিন্ডারের সুষ্ঠ পরিষেবা নিয়ে বিড়ম্বনার শিকার হয়ে চলেছি আমরা।
নিয়মিত সরবরাহে গাফিলতি, বিভিন্ন আবেদন ও অভিযোগের প্রত্যুত্তরে সংশ্লিষ্ট অফিসের ভ্রান্ত প্রতিশ্রুতি ও অমার্জিত ব্যবহার প্রতিনিয়ত হয়ে আসছে।
উপরন্তু, বর্তমান এই কঠিন সময়ে দাড়িয়ে, যেখানে সাধারণ মানুষ গ্যাস সিলিন্ডারের সমস্যায় নাজেহাল..মাসিক সরবরাহের একটি নির্ধারিত কোটা থাকা সত্ত্বেও গত মার্চ মাসে আমাদের একটানা সাতদিন সিলিন্ডারের অভাবে রান্নার কাজ পুরোপুরি বন্ধ রাখতে হয়।
এক বছর আগে নির্দিষ্ট আবেদনের ভিত্তিতে অফিস কর্তৃক মাসিক কুড়িটি সিলিন্ডারের কোটার অনুমোদন করানো সত্ত্বেও তা নিয়মিত পূরণ হয়নি। এরূপ পরিস্থিতিতে সমাধানের প্রচেষ্টায় হোস্টেল এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক সহ কিছুসংখ্যক হোস্টেল বোর্ডার সংশ্লিষ্ট গ্যাস অফিসে কথা বলতে গেলে সুষ্ঠ কথাবার্তা তো দূর, উপরন্তু তাদেরকে অফিস আধিকারিক এবং কিছু কর্মী 'গুন্ডামী'র অপবাদ এবং পুলিশের হুমকি দেয়।
বহু প্রচেষ্টার ভিত্তিতে আজ মাসের ৪ তারিখে দুটো সিলিন্ডারের ব্যবস্থা করা গেছে। সেক্ষেত্রেও পূর্বপ্রতিশ্রুতি অমান্য করে বিকেল ৪টের পরিবর্তে রাত ৮টার সময়ে হোস্টেলে এসে পৌছায়, যা নিয়মিত খামখেয়ালিপনার আরো একটি উদাহরণ। উপরন্তু পরবর্তীকালে আবার কবে পাওয়া যাবে, তা নিয়ে অনিশ্চয়তা ও বিভ্রান্তি অব্যাহত ||
For the past year and a half, we have been facing constant trouble with the gas cylinder supply at the Presidency University Girls' Hostel.
There is a regular lack of supply. Whenever we complain, the concerned office gives us false promises and behaves very rudely. Even though we have a fixed monthly quota, we had to stop cooking for seven days straight this March because there were no cylinders. This is happening at a time when everyone is already struggling with gas issues.
A year ago, a quota of 20 cylinders per month was officially approved, but it was never followed. To find a solution, some students and a university official went to the gas office to talk. Instead of a helpful discussion, the office staff accused them of "hooliganism" and even threatened them with the police.
After a lot of effort, two cylinders were finally delivered today, the 4th of the month. However, even today, they broke their promise; instead of 4 PM, the cylinders arrived at 8 PM, showing their continued carelessness. We are still uncertain and confused about when we will get the next supply.

গত 11 নভেম্বর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গার্লস হোস্টেলের ছাত্রীদের প্রতি এক মধ্যবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ অঙ্...
15/11/2025

গত 11 নভেম্বর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গার্লস হোস্টেলের ছাত্রীদের প্রতি এক মধ্যবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করার মত যে অনভিপ্রেত ঘটনা ঘটে, সেই বিষয়ে আবাসিকরা হোস্টেল (সুপার পারমিতা সাহা) ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করার চেষ্টা করলেও কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দেননি বা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন মনে করেননি।

অতঃপর, আবাসিক ছাত্রীরা নিজেরাই এই সমস্যার সমাধানে সচেষ্ট হয়। তারা স্বতঃপ্রণোদিত হয়ে বিধাননগর থানার সাথে যোগাযোগ করে এবং সংবাদ মাধ্যমকে এই অনভিপ্রেত ঘটনার বিষয়ে অভিহিত করে। ছাত্রীদের নাছোড় প্রচেষ্টার ফলস্বরূপ এই বিষয়টিতে পুলিশ ও সংবাদমাধ্যমের অন্তর্ভুক্তির পরেই কর্তৃপক্ষের টনক নড়ে এবং অবশেষে ছাত্রীদের চাপে পড়ে হোস্টেল সুপার পারমিতা সাহা আমাদের সঙ্গে থানায় যেতে রাজি হন। তারপরেই ছাত্রীরা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করতে সক্ষম হয়।

যত দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে শনাক্ত করে শাস্তি প্রদান করা, ছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করা, এবং হোস্টেল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পূর্ণ সহযোগিতার দাবিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গার্লস হোস্টেলের আবাসিকরা অনড় থাকছে, ও থাকবে।

[English text is attached below.]

On 11 November, an unfortunate incident occurred in which a middle-aged man made obscene gestures towards the residents of the Presidency University Girls’ Hostel. Despite the residents repeatedly trying to file complaints with the hostel authorities (Hostel Superintendent Parmita Saha) and the university authorities, no support was extended to them, nor did the authorities feel the need to take any action in response to the incident.

Subsequently, the hostel residents took the initiative to resolve the issue themselves. They voluntarily contacted the Bidhannagar Police Station and informed the media about the incident. Only after the involvement of the police and the media—brought about by the persistent efforts of the students—did the authorities finally react. Under pressure from the students, Hostel Superintendent Parmita Saha agreed to go to the police station, after which the students were able to file a formal complaint.

The residents of the Presidency University Girls’ Hostel remain firm—and will continue to remain firm—in their demands: that the perpetrator be identified and punished as soon as possible, that the safety of the students be ensured, and that the hostel and university authorities extend full cooperation.

15/11/2025

Solidarity from Eden Hindu Hostel


14/11/2025

গত ১১ ই নভেম্বরে রাতের বেলায় প্রেসিডেন্সি কলেজ গার্লস হোস্টেলের চারতলায় উপস্থিত প্রথম বর্ষের ছাত্রীদের রুমের সামনে থাকা পার্কে একটি লোক আসেন । এরপর আলো জ্বালিয়ে মেয়েদের উত্যক্ত করা শুরু করেন এবং পরবর্তী কালে কিছু অপ্রীতিমূলক কাজের দ্বারা মেয়েদের যৌণ হেনস্থা করেন (এই একই ঘটনা কোনো না কোনো রুমের সামনে দিনের পর দিন হয়ে আসছে ও আমরা বার বার আমাদের হোস্টেল সুপারকে বিষয়টি জানাই কিন্তু তা সত্ত্বেও একই ঘটনা বারংবার দিনের পর দিন ঘটতে থাকে )। এরপর প্রথম বর্ষের ছাত্রী ভয় পেয়ে তাদের সিনিয়র দের ডাকে ,সেইমুহূর্তে সিনিয়ররা আসে। ওইমুহূর্তেই মেয়েরা তাদের হোস্টেল সুপারকে এই বিষয়ে জানায় ও ম্যামকে অনেক অনুরোধ করার পর উনি পুলিশ কে ফোন করেন এবং মেয়েরা সিকিউরিটি গার্ডদের অনুরোধ করে ওই লোকটির গাড়িটির নম্বর প্লেট এর ছবি তুলে আনার জন্য যাতে পুলিশকে দেখাতে পারে কিন্তু ম্যাম-এর অনুমতি ছাড়া তাঁরা আমাদের সহযোগিতা করতে অস্বীকার করেন। মেয়েরা ভীত-সন্ত্রস্ত হয়ে ম্যামকে ফোন করে বাইরে আসার জন্য অনুরোধ করে কিন্তু তিনি রুমের মধ্যে থেকে বার বার বলতে থাকেন, *" তোমরা আমাকে এত রাতে বার বার কেনো ফোন করছ?"* ও মেয়েদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ লাগাতে থাকেন লোকটিকে নিয়ে এবং বলেন *" তোমরা(মেয়েরা) লোকটিকে ENCOURAGE করেছ"* । পরে আরও বলেন যে *"তোমাদের বুকের পাটা থাকলে লোকটাকে Face করো, আমি পারবো না। আমি তোমাদের ভেতরকার security দিতে পারবো, বাইরের নয়।*" আমাদের বার বার অভিযোগ এর সত্ত্বেও আমাদের victim blaming করতে থাকেন। এইরকম ঘটনার ভীতি, আশঙ্কা কে আরো ছোট করতে থাকেন। মেয়েরা না বাইরে safe, না নিজের হোস্টেলে-এ, নিজের অধিকারের জায়গায়, না নিজের চার দেয়াল এর মধ্যেও safe নয়।

ইতিমুহূর্তে পুলিশ চলে আসেন কিন্তু হোস্টেলের মেয়েদের সাথে কোনরকম কথা বলতে দেওয়া হয় না মেয়েদের চাওয়া সত্ত্বেও। We needed the help. And we were not allowed to take the help. নিরুপায় হয়ে আমরা পরের দিন সমস্ত ঘটনা জানাই আমাদের ডিন স্যারকে। আমাদের আশ্বস্ত করেন যে বিষয়টি খতিয়ে দেখবেন। কিন্তু তারপর-ই হোস্টেল সুপার আমাদের কাছে আসেন ও বিভিন্ন মেয়েদের ওপর নানা ধরনের মিথ্যে অভিযোগ করতে থাকেন ও বলতে থাকেন যে, "*Leave the hostel*।" অর্থাৎ সাহায্যের বদলেই আবারো Personal Attack এবং victim blaming। না কেনো আইনি সাহায্য, না কোনো সহযোগিতা, কেনো সাহায্য পাচ্ছি না আমরা? যতক্ষণ না বড়ো কিছু ঘটে যায় ততক্ষণ কলেজ Authority চুপ করে থাকবে!!!

আমরা Presidency College girls' hostel এর মেয়েরা সাহায্য চাই! নিস্তার চাই এই ঘটনা থেকে !!

আমরা চাই এই লোকটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।
এইটাও চাই এই ঘটনার সাহায্য চাওয়ার পরিবর্তে ক্রমাগত Hostel Super দ্বারা এই Victim blaming বন্ধ হোক এবং সর্বোপরি এই ঘটনার কর্তৃপক্ষ দায়িত্ব নিক, লোকটি কে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য সমস্ত-রকম তদণ্ড এবং আইনি ব্যাবস্থাই সর্বত ভাবে আমাদের সাহায্য করে পাশে থাকুক।

[English Text attached below.]

On the night of *11th November*, a man came to the park area in front of the first-year students’ rooms on the *fourth floor of the Presidency College Girls’ Hostel*. He switched on the lights, started *harassing the girls*, and later engaged in *obscene and inappropriate acts*, amounting to *sexual harassment*.

This is *not the first time*. Similar incidents have been happening in front of different rooms for many days. We have repeatedly informed our *Hostel Superintendent*, but even after that, the same incidents continued to happen again and again.

Out of fear, the first-year girls called their seniors, who arrived immediately. The girls informed the Hostel Superintendent right away and requested her several times to call the police. Only after repeated requests did she finally make the call.

The girls also requested the security guards to take a photo of the man's vehicle number plate, so that it could be given to the police. But the guards *refused to help* without the Superintendent’s permission.

Terrified, the girls called the Superintendent again and requested her to come outside, but she stayed inside her room and kept saying:
*“Why are you girls calling me so late at night?”*
She even made false accusations *against the girls*, saying:
*“You girls encouraged that man.”*

She later added:
*“If you have the guts, go and face that man. I cannot. I can give you security inside, not outside.”*
Instead of helping, she kept *victim-blaming* the girls and minimized their fear and suffering.

The girls do not feel safe — not outside, not in their own hostel, not even within their own four walls.

Meanwhile, The police came, but the girls were *
*not allowed to speak to them*, even though they wanted to.
We needed help. And we were not allowed to receive help.

The next day, we informed the entire incident to our *Dean*, who assured us that he would look into the matter. But soon after that, the Hostel Superintendent approached us and started putting *false allegations* on several girls, telling some of them to *“leave the hostel.”*
Instead of help, we again faced *personal attacks and victim-blaming*.

Why are we not receiving any legal support?
Why is there no cooperation?
Will the college authorities stay silent until something worse happens?

We, the girls of *Presidency College Girls’ Hostel*, are asking for *help*. We want *protection*f rom these incidents.

We demand that *strict action* be taken against the man involved.
We also demand that the *Hostel Superintendent stop victim-blaming* and that the authorities take full responsibility. We want them to ensure all necessary steps and legal measures are taken so that the man receives proper punishment — and that the girls get full support and safety.

List of students offered accommodation to PUGH (2025-2026)
09/10/2025

List of students offered accommodation to PUGH (2025-2026)

Presidency University(Main Campus) 86/1 College StreetKolkata 700073Presidency University (2nd Campus) Plot No. DG/02/02, Premises No. 14-0358, Action Area-IDNew Town(Near Biswa Bangla Convention Centre)Kolkata-700156 Contact details Presidency University Students Corner

Students seeking university accommodation may apply online. Last date of application is 18.09.2025
13/09/2025

Students seeking university accommodation may apply online. Last date of application is 18.09.2025

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

08/09/2025
বিচারহীন রাত কাটছে একের পর এক।  বুকের মধ্যে আছে আগুন,  আছে কাঁধের ওপর কাঁধ।  আমাদের সরানোর,  দেখি কার আছে ক্ষমতা।  ভয় নে...
15/08/2025

বিচারহীন রাত কাটছে একের পর এক।
বুকের মধ্যে আছে আগুন,
আছে কাঁধের ওপর কাঁধ।
আমাদের সরানোর,
দেখি কার আছে ক্ষমতা।
ভয় নেই, সঙ্গে আছি তামান্না-তিলোত্তমা।

স্বাধীনতা দিবসে,বিচারের দাবিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গার্লস হোস্টেল।

On Independence Day, Unite against the brutality of R.G.Kar R**e Case. On behalf of Presidency University Girls’ Hostel, we pray for the peace of their souls.

Demand justice, punish the guilty, protect our women.

পাতা ঝরার সময় এসেছে, কিছু দিনের মধ্যেই নতুন সবুজ পাতা লুকোচুরি খেলবে। কিন্তু পুরোনোদের যেতে তো হবেই, কারণ ঘড়ির কাঁটা থাম...
20/06/2025

পাতা ঝরার সময় এসেছে, কিছু দিনের মধ্যেই নতুন সবুজ পাতা লুকোচুরি খেলবে। কিন্তু পুরোনোদের যেতে তো হবেই, কারণ ঘড়ির কাঁটা থামে না। সব্বাইকে ফিরতে হবে বাড়ি। তাই বোধহয় আকাশ ও কাঁদছে। মন খারাপ করো না বন্ধু, আমাদের জলদি দেখা হবে কোনো একটা Reunion এ। আবার আমরা গল্প করবো।তত দিনের জন্যে বিদায়........

Magical Moments of GIRLS' HOSTEL CRICKET CUP'25. ✨✨ Victory belongs to the brave - and today, it belongs to the unstoppa...
26/04/2025

Magical Moments of GIRLS' HOSTEL CRICKET CUP'25. ✨✨

Victory belongs to the brave - and today, it belongs to the unstoppable GIRLS of PUGH!
Your passion, spirit, and unity made history at the GIRLS' HOSTEL CRICKET CUP '25.Here’s to the champions, the fighters, the heart of PUGH — this win is yours!
Cheers to many more victories ahead!

Address

BF 141 Saltlake Sector 1
Kolkata

Telephone

+913323582262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Presidency University Girls' Hostel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Presidency University Girls' Hostel:

Share

Category