Bhraman Tours & Travels

Bhraman Tours & Travels Bhraman TOUR & Travels is a package tour operator and Hotel/Car booking company. we organise corpora Domestic & International Tour operator.

We are doing Flight booking, Rail Ticket booking, Hotel & Car booking...

   LAVA RISHOP 2NIGHTS / 3 DAYSলাভা এবং রিশপ একটি ছোট্ট জনপদ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার আলগড়া হয়ে কাল...
30/08/2022




LAVA RISHOP 2NIGHTS / 3 DAYS

লাভা এবং রিশপ একটি ছোট্ট জনপদ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার আলগড়া হয়ে কালিম্পং শহর থেকে ৩০ -৪০ কিলোমিটার পূর্বে অবস্থিত। লাভা ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত, এবং রিশপ ৮৫০০ ফুট উচ্চতায় অবস্থিত।
উত্তরবঙ্গের আরও এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল লাভা-রিশপ ।

কালিম্পং থেকে লাভার দূরত্ব ৩৪ কিলোমিটার। এখানকার নিরিবিলি পরিবেশ ও পাইনের জঙ্গল আপনার মনকে চুরি করবেই।শীতকালে পশ্চিমবঙ্গের যে কয়েকটি জায়গায় তুষারপাত হয় তার মধ্যে লাভা এবং রিশপ অন্যতম।
এটি কালিম্পং থেকে কুমারী নেওড়া উপত্যকা জাতীয় উদ্যানে প্রবেশের স্থান।
লাভা গমনের রাস্তাটি দৃষ্টিনন্দন, যা কিনা সম্মুখে অগ্রসর হওয়ার সাথে সাথে ক্রান্তীয় পত্রঝরা উদ্ভিদের সমারোহ হতে পাইন, বার্চের মতো আর্দ্র-আলপাইন জলবায়ুর বৃক্ষ সমারোহে পরিবর্তিত হয়। সবুজ-শ্যামল বনগুলি পিকনিক, ট্রেকিং এবং পাখি-পরিদর্শনের জন্য একটি জনপ্রিয় স্থান। লাভা ধীরে ধীরে একটি প্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এখানে শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে হ্রাস পায় এবং গ্রীষ্মে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। এটি প্রাচীন ভারতের সিল্ক রুটে অবস্থিত- তিব্বত বাণিজ্য রীতি। জলপাইগুড়ি জেলার দামদিম বা মালবাজার থেকে গোরুবথান হয়ে লাভা পৌঁছানো যায়। গোরুবথান থেকে দূরত্ব ৫০ কিলোমিটার। রাস্তাটি প্রশস্ত, মসৃন এবং প্রতিটি মোড়ে প্রাকৃতিক সৌন্দর্য্য পরিপূর্ণরূপে খেলা করে। নতুন রাস্তাটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সীমান্ত সড়ক সংস্থা দ্বারা নির্মিত হয়েছে।

লাভা শহরটা ছাড়িয়ে পাকদণ্ডী বেয়ে আরও কিছুটা ওপরে উঠে গেলেই পাহাড়ের কোলে শান্ত, চুপচাপ একটা জায়গা; “রিসপ(Rishap)”।

এবার তাহলে বলা যাক কিভাবে যাবেন এবং কিভাবে ঘুরবেনঃ-

🔸প্রথম দিনঃ- নিউ জলপাইগুড়ি বা নিউ মাল জংশন থেকে গরুবাথান হয়ে চলে আসুন লাভা। সাথে থাকছে মন মাতানো পাহাড়ি পথ এবং নানান জলপ্রপাত।
লাভায় এসে আপনারা দেখে নিন লাভা মনাস্ট্রি।
সন্ধ্যায় লাভা থেকে দূরের কালিম্পং শহরকে দেখলে মনে হবে ঠিক যেন পাহাড়ের কোলে কতগুলো প্রদীপ জ্বলছে। অন্যদিকে লাভা থেকে রিশপের দূরত্বও খুব বেশি না।
রাএিবাস করুন লাভাতেই।

🔸দ্বিতীয় দিনঃ- ভোর বেলা লাভা থেকে সূ্র্যদয় দেখে জলখাবার খেয়ে বেরিয়ে পরুন কোলাখাম ও ছাঙ্গে জলপ্রপাত এর উদ্দেশ্যে।
কোলাখাম ও ছাঙ্গে জলপ্রপাত যাবার পথ টা আপনাদের মন জয় করে নেবে,
নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান এর জঙ্গলীয় রাস্তার মধ্যে দিয়ে আপনারা প্রথমে এসে পৌছাবেন কোলাখাম , একটি স্বল্পজনবসতির গ্রাম। অল্পকটি বাড়ি এ অল্পকটি হোমস্টে।
জায়গাটির নিস্তবতা আপনার মন ভালো করবেই এই কথা দিতে পারি। এজন্য এটিকে সাইলেন্ট ভ্যালি বলা হয়। আকাশ পরিস্কার থাকলে আপনি যেতে যেতেই কাজ্ঞনজঙ্ঘার অপুর্ব রুপ দেখতে পাবেন।
এই কোলাখাম খেকে বেশ কিছুটা খারাই উৎরাই পথ নেমে গেলেই পাবেন ছাঙ্গে জলপ্রপাত। এটি একটি দর্শনীয় জলপ্রপাত।
যদিও অনেকটা পথ পায়ে হেঁটে নামতে এবং উঠতে হবে।
ছাঙ্গে জলপ্রপাত দেখে ফিরে আসুন লাভার হোটেলে।
একটু জিরিয়ে নিয়ে দুপুরের খাবার টা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পরুন, এবারের গন্তব্য রিশপ।
লাভা থেকে রিশপ যাবার রাস্তাটা পুরোটাই পাইন গাছে ঘেরা এবং পুরো রাস্তা জুরেই মেঘের থেলা দেখতে পাবেন।
রিশপ ঘুরে আবার চলে আসুন লাভা এবং রাতের খাবার খেয়ে লাভাতেই রাএিবাস করুন।

🔸 তৃতীয় দিনঃ- এবার বাড়ি ফেরার পালা। সকালে উঠে প্রাতরাশ করে একরাশ স্মৃতি নিয়ে লাভাকে বিদায় জানিয়ে গাজলডোবা এবং অম্বিক চা বাগানের মধ্যে দিয়ে নিউজলপাইগুড়ি বা নিউ মাল জংশন এ ফিরে যাওয়া।
“Sleeping Buddha”-র পুরো রেঞ্জটা সোজাসুজি দেখা যায় এখান থেকে।
সূর্যোদয়ের সময় রঙের খেলা দেখে মনে হয়, সূর্যদেব যেন পুরোহিতের বেশে দাঁড়িয়ে গলানো সোনা দিয়ে স্নান করিয়ে দিচ্ছেন কাঞ্চনজঙ্ঘাকে; রাজ্যাভিষেক হচ্ছে বরফের রাজার। এ দৃশ্য চোখে না দেখলে উপলব্ধি করা বড় কঠিন!
প্রচুর পাহাড়ি পাখির গান শুনতে পাবে। প্রতি মুহূর্তে উপলব্ধি করবে, প্রকৃতির থেকে সুন্দর কেউ নেই!

প্যাকেজ খরচ::

PAX - 2 @₹8,550/- PER HEAD
PAX - 4 @₹5,450/- PER HEAD
PAX - 6 @₹4,650/- PER HEAD
PAX - 8 @₹4,150/- PER HEAD

যোগাযোগ: 9903199937 / 9330375397

It's not Sunrise 🌄....it's moon rising from the part of  Kailash range of Tibet (China acquired)...from my Homestay Mary...
04/02/2022

It's not Sunrise 🌄....it's moon rising from the part of Kailash range of Tibet (China acquired)...from my Homestay Mary Gold Homestay , Mayrong forest village ...

09/11/2021

Feel Yourself..

Our Hotel at PELLINGTHE HOTEL PEMASONAMLODGING 🏨 FOODING 🍱 RESTAURANT 🍽️ AVAILABLE.Contact - 9903199937 / 9330375397
28/02/2021

Our Hotel at PELLING
THE HOTEL PEMASONAM
LODGING 🏨 FOODING 🍱 RESTAURANT 🍽️ AVAILABLE.
Contact - 9903199937 / 9330375397

01/01/2021
বরফের আনন্দ নিতে পাহাড়ে আসতেই হবে,আর কাছাকাছি একটাই নাম মাথায় আসে সিকিম এর গ্যাংটক।ছুটি কাটাতে গ্যংটক আসতে চান??মধ্যবি...
31/12/2020

বরফের আনন্দ নিতে পাহাড়ে আসতেই হবে,আর কাছাকাছি একটাই নাম মাথায় আসে সিকিম এর গ্যাংটক।
ছুটি কাটাতে গ্যংটক আসতে চান??
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একবার আসতেই পারেন।ঘরোয়া পরিবেশ।গ্যাংটক থেকে ভ্রমণের পরিকল্পনা করে থাকি।

Lodging - 1000/ - 1500/রুম
Lodging & Food - 800/-1200/জনপ্রতি দিন

যোগাযোগ -📱 9903199937

31/12/2020

সুন্দরবন2021
*************
সুন্দরবনে আপাতত:আমরা পনেরোজন কলকাতা থেকে। অনেকদিন পর সুন্দরবন ট্রিপ করছি। তাই এই ট্রিপ টার জন্য আমি উদগ্রীব। আহা! ভাবুন একবার। সকালসকাল গঁদখালি যাওয়ার পথেই কোথাও খেজুর রসে গলা ভেজাবো। তারপর গুটিগুটি পায়ে বোটের দিকে। প্রোগ্রাম শুনে শুনে আর দেখে দেখে সবার চোখকান পচে গেছে। তাই ও পথে যাবো না। প্রথম দিন সন্ধ্যায় বাউল প্রহ্লাদের গান। ইচ্ছে হলে আপনারাও গাইতে পারেন। পরদিন সন্ধ্যায় থাকবে ঝুমুর নাচের আসর। সাথে বনবিবির পালা। চলুন দুটোরাত নিজেদের ভাসিয়ে দিই সোঁদরবনের গ্রাম্য সংস্কৃতিতে।
FIXED_DEPARTURE:23/01/2021 (KOLKATA)
CALL/WHATSAPP 9903199937

28/12/2020

যাবেন নাকি ডুয়ার্সে।থাকবেন নাকি এরকম একটা কটেজে?
কল/হোয়াটস আপ 9903199937

DARJEELING*************ভ্যালেন্টাইন দিনটি উদযাপন করুন দার্জিলিং এ |12/02/20 তে কোলকাতা থেকে রওনা দেবো, ফিরবো 17/02/20 |খ...
28/12/2020

DARJEELING
*************
ভ্যালেন্টাইন দিনটি উদযাপন করুন দার্জিলিং এ |

12/02/20 তে কোলকাতা থেকে রওনা দেবো, ফিরবো 17/02/20 |

খরচ - 4999/- জনপ্রতি

ফোন / হোয়াট্স অ্যাপ - 9903199937

KASHMIR  *****************গতকাল রাতের ঘুমটা লেপের তলায় জাঁকিয়ে এসেছিলো।কথায় বলে স্বপ্নের কোনো মা-বাপ নেই। তবু এক একটা স্...
26/12/2020

KASHMIR
*****************
গতকাল রাতের ঘুমটা লেপের তলায় জাঁকিয়ে এসেছিলো।কথায় বলে স্বপ্নের কোনো মা-বাপ নেই। তবু এক একটা স্বপ্ন মনের মাঝে এমন রেশ রেখে যায় যে তার জেরটা অনেকদিন রয়ে যায়। এমনই একটা স্বপ্নের কথাই আজ শোনাবো।চোখটা বন্ধ করে মনটাকে নিয়ে যান সুদুর উত্তরের বরফে মোড়া পাহাড়ে,রংবেরঙের #টিউলিপ বাগানে। মনে মনে অনুভব করুন সেই মেঘমন্দ্র গলার আওয়াজ:-

"ম্যায় ঔর মেরে তনহাই,অকসর ইয়ে বাতে করতে হ্যায়
তুম হোতী তো এয়সা হোতা...
তুম ইয়ে কহেতী,তুম উও কহেতী।।
তুম ইস বাতপে হয়রান হোতী..
তুম উস বাতপে কিতনি হসতি..
তুম হোতী তো এয়সা হোতা..
তুম হোতী তো এয়সা হোতা।
ম্যায় ঔর মেরে তনহাই,অকসর ইয়ে বাতে করতে হ্যায়.....
আর একটু মনটাকে হালকা করে ভাসিয়ে দিন। মনে মনে ভাবুন আপনি আপনার প্রেয়সীর কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছেন.. মোবাইল থেকে ভেসে আসছে..
"ইয়ে কহাঁ আগে হম,ইউঁহি সাথ সাথ চলতে/তেরী বাহ্‌মে হ্যায় জানম...
মেরী জিসম্‌ জান পিঘলতে"..
স্বপ্নটা দেখার পর থেকেই মাথায় চরকিপাক খাচ্ছে যে এপ্রিলে টিউলিপ থাকতে থাকতে একবার "ভূ-স্বর্গে ঢু মারলে কেমন হয়? নীচে পুরো ইটিনারী দিলাম। কোথাও অসুবিধা হলে ফোন করবেন অবশ্যই।Call/Whatsapp 9903199937

ুল্য:14000/hd(kol-kol)
FIXED DEPARTURE:10/4/2021

*************************************
#কাশ্মীর ভ্রমণ( ভূস্বর্গ)

# # #টিউলিপ ফেস্টিভ্যাল সহ #বৈষ্ণবদেবী দর্শন # # # ( এপ্রিল)

এতদিন শুধু ছবিতে বা রুপালী পর্দায় টিউলিপ ফুল দেখেছি। কিন্তু বাস্তবে হলুদ, লাল, সাদা ও মেরুনসহ নানা রংয়ের টিউলিপ ফুলের কার্পেট কতটা সুন্দর তা চোখে দেখার জন্য আমরা যাচ্ছি এপ্রিল মাসে। টিউলিপ ফেস্টিভ্যাল সহ বৈষ্ণবদেবী দর্শন।

# #একনজরে দেখে নেবো # # # #
#কাটরা, #বৈষ্ণবদেবী, #শ্রীনগর, #গুলমার্গ, #সোনমার্গ, #পেহেলগাম, #আরুভ্যালি, #বেতাবভ্যালি, #ডাললেক, #মোঘলগার্ডেন, #টিউলিপগার্ডেন,

@ট্যুর ডিটেলস@

Day 1:- কলকাতা থেকে এক্সপ্রেস ট্রেন এ করে জম্মুর উদ্দেশ্যে যাত্রা।

Day 2:- আজ পুরো দিনটাই কাটবে ট্রেনে।

Day 3:- জম্মু পৌঁছে আমাদের প্রতিনিধিটির সাথে দেখা করে এবং পরিচয় পর্ব মিটিয়ে কাটরা উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। দূরত্ব প্রায় 50 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা, কাটরা আসার পরে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে রেস্ট নেবো। বিকেল বেলা কাটরা সহর পায়ে হেঁটে ঘুরে দেখবো। রাত্রিযাপন কাটরা।

Day 4 : #কাটরা - #বৈষ্ণোদেবী যাত্রা

খুব ভোরে আমরা ব্রেকফাস্ট সেরে বৈষ্ণবদেবীর পবিত্র মন্দিরটি দেখার জন্য যাত্রা শুরু করবো। এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরটি দেখার জন্য আপনি একটি পালকি, ঘোড়া ভাড়া নিতে পারেন বা পায়ে হেঁটে ও যেতে পারেন। কাটরা থেকে বৈষ্ণো দেবী তীর্থযাত্রা প্রায় 14কিলোমিটার। মন্দিরটি দেখার পরে আমরা ওই দিন আবার কাটরা ফিরে আসবো। রাত্রিযাপন হোটেলে।

Day 5: - #কাটরা - #পাহেলগাম

হোটেল থেকে চেক-আউট করার পরে পাহলগামে এর উদ্দেশ্যে যাত্রা (শেফার্ডসের উপত্যকা) প্রায় 250 কিলোমিটার দূরত্বটি প্রায় 7 থেকে 8 ঘন্টা।পাহলগাম জম্মু ও কাশ্মীর রাজ্যের শেশনাগ হ্রদ এবং লিডার নদী থেকে প্রবাহিত স্রোতের একত্রে অবস্থিত। পহলগাম এখন কাশ্মীরের প্রধান অবলম্বন; হোটেলে চেক ইন করে. রাত্রিযাপন হোটেলে।

Day 6: #পহলগাম

আজ আমরা ব্রেকফস্ট এর পরে পহলগাম এর দর্শনীয় স্থান গুলো ঘুরে ঘুরে দেখবো যেমন আরু ভ্যালি, বেতাব ভ্যালি, মিনি সুইজারল্যান্ড

Day 7: #পহলগাম - #শ্রীনগর

আজ আমরা সকাল সকাল যাত্রা শুরু করবো শ্রীনগর এর উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট সেরে শ্রীনগর এর দর্শনীয় স্থান গুলি দেখবো। ডাললেক, এক ঘন্টা সিকারা রাইড,মোগল গার্ডেন, নিশাত গার্ডেন, টিউলিপ গার্ডেন,এবং তাঁর স্ত্রী সম্রাট নূরজাহানের জন্য জাহাঙ্গীরের দ্বারা নির্মিত শালিমার গার্ডেন । সমস্ত উদ্যানগুলি পটভূমিতে জবারওয়ান পাহাড় সহ ডাল হ্রদের তীরে অবস্থিত। রাত্রিযাপন হোটেল।

Day 8: #শ্রীনগর - #গুলমার্গ - #শ্রীনগর

আজ সকালে ব্রেকফাস্ট এর পরে যাত্রা শুরু করবো গুল মার্গ (ফুলের চারণভূমি) 2730 মিটার সমুদ্রতল থেকে উপরে। 60 কিলোমিটারের দূরত্ব প্রায় 2 ঘন্টা। গুলমার্গে বিশ্বের সেরা স্কি opালগুলির একটি এবং 18 টি ছিদ্রযুক্ত সর্বাধিক গল্ফ কোর্স দেখে নিতে পারেন। আবহাওয়ার অনুমতি দিলে নাঙ্গা পার্বতের দৃশ্যও দেখতে পাবেন, খিলংমার্গ পর্যন্ত পাহাড়ের যাত্রার জন্য রুপয়ে গাড়ি (গন্ডোলা )ও উপভোগ করতে পারেন। সন্ধ্যায় শ্রীনগর ফিরে রাত্রিযাপন হোটেলে।

Day 9: #শ্রীনগর - #সোনমার্গ - #শ্রীনগর

সকালে ব্রেকফাস্ট এর পরে সোনমার্গের যাত্রা (সোনার ঘাট) প্রায় প্রায় 83 কিলোমিটার দূরত্বটি প্রায় 3 ঘন্টার। আমরা দেখে নেবো #জিরো পয়েন্ট, #কাশ্মীর লাস্ট ভিলেজ, আরো অনেক কিছু।সোনমার্গ সিঁদ উপত্যকায় অবস্থিত ফুলের সাথে প্রবাহিত এবং পাহাড় দ্বারা বেষ্টিত। উচ্চ উচ্চতা হিমালয়ান হ্রদগুলিতে কিছু আকর্ষণীয় ভ্রমণগুলির জন্য সোনমার্গও বেস্ট। সন্ধ্যায় সোনমার্গ থেকে ফিরে রাতের খাবার খেয়ে রাত্রিযাপন শ্রীনগর ডাললেকের হাউসবোটে।

Day 10: #শ্রীনগর - #জম্মু

সকালের ব্রেকফাস্ট এর পরে শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে যাত্রা শুরু। এবং রাত্রিযাপন ট্রেনে।

Day 11:- আজ সারাদিন কাটবে ট্রেন এ

Day 12- আজ কলকাতা পৌঁছে জে যার বাড়ীর উদ্দেশ্যে যাত্রা।

#অন্তর্ভুক্ত :

#স্লিপার ক্লাস ট্রেন টিকিট কলকাতা- জম্মু, জম্মু- কলকাতা।
#ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্নেকস ডিনার
#ডিলাক্স হোটেল
#ফ্যামিলি অনুযায়ী রুম
# সমস্ত সাইটসিন টেম্পো ট্রাভেলার

#বহির্ভূত:

#গাইড ও এন্ট্রান্স
#গুল মার্গ এ গন্ডোলা টিকিট
#আরু ভ্যালি, বেতাব ভ্যালি ট্যুর ( নিজস্ব খরচ)
সোনমার্গ ট্যুর এ লোকাল গাড়ী
#ট্রেন যাত্রায় কোনো প্রকার খাওয়া।

পৃথিবীকে সুস্থ করে তোলো সান্তাবুড়ো নিকোলাস।গ্রুপের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা।
25/12/2020

পৃথিবীকে সুস্থ করে তোলো সান্তাবুড়ো নিকোলাস।
গ্রুপের সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা।

অনেকদিন পর বেড়োলাম তাও কাজের ফাঁকে || বর্তীর বিল, নীলগঞ্জ, বারাসত্ ||
25/09/2020

অনেকদিন পর বেড়োলাম তাও কাজের ফাঁকে ||
বর্তীর বিল, নীলগঞ্জ, বারাসত্ ||

Address

30/37, BAMUNMURA MAIN Road, BADU, BARASAT, KOLKATA/
Kolkata
700128

Alerts

Be the first to know and let us send you an email when Bhraman Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhraman Tours & Travels:

Share

Category