08/11/2025
হাতিপাথর, পুরুলিয়া
পুরুলিয়া জেলার মানবাজারের জিতুজুড়িতে রয়েছে এই হাতিপাথর, কংসাবতী নদীর ধারে বিশাল আকৃতি এই জঙ্গলের পথ দিয়ে যেতে হয় হাতি পাথরে, এই নির্জন বন যখন পেরোতে হয়, তখন মনের আনাচে-কানাচে ভেসে ওঠে অনেক সাহিত্য উপন্যাসের কথা, মনের মাঝে খেলতে থাকে পৃথিবীর বৈচিত্র্য নিয়ে নানান প্রশ্ন, সব মিলেমিশে একাকার হয়ে যায়।
নিজের অজান্তেই মনে নেমে আসে এক আলাদা রকম প্রশান্তি, ভালোলাগাটা বাড়তে থাকে, এই অনুভূতি এখানে না আসলে বোঝার উপায় নেই, তাই এই জঙ্গলের শেষে কংসাবতীর ধারে হাতি পাথরে একরাত্রি না কাটালেই নয়।
হাতি পাথরে যাবেন কিভাবে ??
কলকাতা থেকে ট্রেনে বা বাসে পুরুলিয়া রেল স্টেশনে অথবা বাসস্ট্যান্ডে আসতে হবে, বাস স্ট্যান্ড থেকে মানবাজারগামী যে কোন বাসেই ঘন্টাখানে যাবার পর জিতুজুরিতে নামতে হবে, পুরুলিয়া থেকে যার দূরত্ব ৪৫ কিলোমিটার, বাস ভাড়া ৫০ টাকা, আপনারা গাড়ি ভাড়া করেও আসতে পারেন, গাড়ি ভাড়া প্রায় ১৬০০ টাকা।
জিতুজুরি মোড় থেকে জিতুজুরি গ্রাম পেরিয়ে প্রায় আড়াই তিন কিলোমিটার জঙ্গল পেরিয়ে কংসাবতীর ধারে রয়েছে হাতিপাথর।
থাকবেন কোথায় ??
হাতিপাথরই রয়েছে একটি রিসোর্ট Resort Hatipathar (Contact No- 9735131315), দুখানা ডিলাক্স এবং দুখানা কটেজ, টেন্ট এবং ডরমেটরি নিয়ে বিস্তর এলাকা জুড়ে রয়েছে এই রিসোর্ট, কংসাবতী নদীর স্রোতের কল কল শব্দ মনকে করে তোলে মাতোয়ার।
বুকিং এর জন্য ফোন করতে পারেন রিসোর্টের নাম্বার - 097351 31315
My TripBook