New 17 Mile G.B. Academy

New 17 Mile G.B. Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from New 17 Mile G.B. Academy, Hostel, নতুন ১৭ মাইল, (N. H./12, B. S. F. ক্যাম্পের সামনে ), চামাগ্রাম, বৈষ্ণবনগর, মালদা, ৭৩২১২৭, Malda.

"পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত একটি আবাসিক, অনাবাসিক বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র/ছাত্রীদের পৃথক ক্লাসরুম ও পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে"-নতুন ১৭ মাইল(N.H-12, B.S.F.ক্যাম্পের সামনে) চামাগ্রাম,বৈষ্ণবনগর,মালদা। প্রতিষ্ঠিত-২০১৫ U-Dise-19060601412

23/03/2026
আমাদের নিউ ১৭ মাইল জি.বি. অ্যাকাডেমীর সকল প্রিয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জীবন সুখ, শান্তি ও সাফল্যে আলোক...
20/03/2026

আমাদের নিউ ১৭ মাইল জি.বি. অ্যাকাডেমীর সকল প্রিয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জীবন সুখ, শান্তি ও সাফল্যে আলোকিত হয়ে উঠুক—এই কামনা করি।
ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, মন ভরে উঠুক ভালোবাসার রঙে।
এই অ্যাকাডেমী শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আর পরিবারের সবার মুখেই হাসি ফুটে থাকুক—এটাই আমাদের একমাত্র কামনা।
ঈদ মোবারক। োবারক #নিউ১৭মাইলজিবিঅ্যাকাডেমী #ঈদের_আনন্দ 🇮🇳

কত কষ্ট,কত সমালোচনা,কত রাত জাগা...আজ সব সার্থক। ভারতীয় ক্রিকেটারদের জন্য গর্ব হয়, প্রিয় প্লেয়ারদের জন্য বুকটা ভরে যা...
08/03/2026

কত কষ্ট,কত সমালোচনা,কত রাত জাগা...আজ সব সার্থক। ভারতীয় ক্রিকেটারদের জন্য গর্ব হয়, প্রিয় প্লেয়ারদের জন্য বুকটা ভরে যায়। লাভ ইউ, টিম ইন্ডিয়া. ❤️ 🌹💐🇮🇳

নিউ ১৭ মাইল জি.বি. অ্যাকাডেমী পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই হোলির শুভেচ্ছা।রঙের এ উৎসব সবার জীবনে বয়ে আনুক নতুন প্রাণ...
03/03/2026

নিউ ১৭ মাইল জি.বি. অ্যাকাডেমী পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই হোলির শুভেচ্ছা।
রঙের এ উৎসব সবার জীবনে বয়ে আনুক নতুন প্রাণের সঞ্চার। আমাদের অ্যাকাডেমীর সকল প্রিয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের জীবন হোক সুখ, শান্তি ও সাফল্যে ভরপুর। ভালোবাসায় রঙিন হোক প্রতিটি মুহূর্ত।
শুভ হোলি! 🌸🎨 #হোলিরশুভেচ্ছা #শুভহোলি #রঙেরউৎসব
#হোলিরশুভেচ্ছা #শিক্ষাপরিবার #বিদ্যালয় #আবিরেররঙে #বসন্তউৎসব #ভালোবাসাররঙ
#নিউ১৭মাইলজিবিঅ্যাকাডেমী 🇮🇳

24/02/2026

আজকে জি.বি. অ্যাকাডেমীর পঞ্চম থেকে দশম শ্রেনীর ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের উদ্বেলিত হৃদয়ে সম্মিলিত ভারতীয় জাতীয় সঙ্গীত"জনগণমন-অধিনায়ক জয় হে..." পরিবেশনের অসাধারণ অনুভূতির প্রকাশ। এই সঙ্গীত আমাদের সংবিধানের মর্যাদা ও জাতীয় ঐক্যের প্রতীক। এর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা চিরন্তন। #জাতীয়সঙ্গীত #জনগণমন #দেশপ্রেম #স্কুলজীবন #জাতীয়সংগীত #भारत #জিবিঅ্যাকাডেমী 🇮🇳

মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থীদের কে নিয়ে pardesi dhaba ঘুরতে গিয়ে কিছু বিশেষ মুহূর্ত।বিদ্যালয় শুধু ইট-পাথরের...
13/02/2026

মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষার্থীদের কে নিয়ে pardesi dhaba ঘুরতে গিয়ে কিছু বিশেষ মুহূর্ত।বিদ্যালয় শুধু ইট-পাথরের ভবন নয়…
এখানে তোমরা শুধু বই পড়নি, এখানে তোমরা বড় হয়েছো। হাসতে শিখেছো, কাঁদতে শিখেছো, বন্ধু হতে শিখেছো, সহানুভূতি ও সহনশীলতার মানে বুঝেছো। আমরা যারা শিক্ষক—আমরা ছিলাম তোমাদের সেই নীরব দর্শক, যারা দূর থেকে তোমাদের বেড়ে ওঠা দেখেছি, ভুল করতে দেখেছি, আবার সেই ভুল থেকে শিখতে দেখেছি। তোমাদের কষ্টে যেমন আমাদের চোখে জল এসেছে তেমন সাফল্যে আমরা গর্ব অনুভব করেছি। ব্যর্থতার দিনগুলোতেও আমরা ছিলাম পাশে, নীরবে সাহস জুগিয়ে গেছি। #মাধ্যমিক #বিদায়ী #টুর #ঘোরাঘুরি #জিবিঅ্যাকাডেমী #হোস্টেল
🇮🇳

জি.বি. অ্যাকাডেমী নানা  প্রতিকূলতাকে অতিক্রম করে ক্ষুদ্র চারাগাছ থেকে আজ সুবিশাল বৃক্ষে রূপান্তরিত হয়েছে।2026 শিক্ষবর্ষ...
09/02/2026

জি.বি. অ্যাকাডেমী নানা প্রতিকূলতাকে অতিক্রম করে ক্ষুদ্র চারাগাছ থেকে আজ সুবিশাল বৃক্ষে রূপান্তরিত হয়েছে।2026 শিক্ষবর্ষে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঁচ শতাধিক (500+) শিক্ষার্থীদের নিয়ে শুরু হলো নতুন রূপে পথচলা। অগণিত মানুষের ভরসাযোগ্য হয়ে ওঠা বিদ্যালয়ের মানোন্নয়নে অনেকটাই উৎসাহিত করে‌। আজকে প্রার্থনা আরম্ভের প্রাক্কালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যময় মুহূর্তের ছবি। #হোস্টেল
#জিবিঅ্যাকাডেমী
🇮🇳

জি.বি. অ্যাকাডেমীর পক্ষ থেকে বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীসহ পশ্চিমবঙ্গ রাজ্যের  2026 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থ...
01/02/2026

জি.বি. অ্যাকাডেমীর পক্ষ থেকে বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীসহ পশ্চিমবঙ্গ রাজ্যের 2026 সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবনের প্রথম বৃহত্তর পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত পরীক্ষার্থীরা সফলতার প্রথম সোপান অতিক্রম করে বৃহত্তম সাফল্যের পথে অগ্রসর হোক ।দেশের সুযোগ্য সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে তারা নিজেকে বিশ্বদরবারে তুলে ধরুক ।তাদের গৌরবময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জি.বি. অ্যাকাডেমী।
#মাধ্যমিক #স্টুডেন্ট #জিবিঅ্যাকাডেমী 🌹

জি.বি. অ্যাকাডেমীর পক্ষ থেকে  সমগ্র রাজ্য তথা ভারতবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভার...
26/01/2026

জি.বি. অ্যাকাডেমীর পক্ষ থেকে সমগ্র রাজ্য তথা ভারতবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতবর্ষ একটি সার্বভৌম গণতান্ত্রিক দেশ।ভারতীয় সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান।১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকরী হয়।তখন থেকেই ‌দেশব্যাপী ২৬ শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়ে আসছে।আজকের দিনটি ভারতীয় হিসেবে আমাদের কাছে অত্যন্ত গৌরবের।জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সম্মিলিত কন্ঠে আমরা তাই বলতে পারি-"আকাশে উড়ছে তেরাঙ্গা পতাকা বুকেতে দেশ প্রেমের জয়গান ,গর্বে বলি আমরা ভারতীয় , হিন্দুস্থান হিন্দুস্থান।'' 🇳🇪 #জিবিঅ্যাকাডেমী 🌹

'তোমরা আমাকে রক্ত ​​দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব', এমন একটি স্লোগান দিয়েই সে সময় প্রত্যেকে ভারতীয়ের রক্তে উদ্দীপনা জ...
23/01/2026

'তোমরা আমাকে রক্ত ​​দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব', এমন একটি স্লোগান দিয়েই সে সময় প্রত্যেকে ভারতীয়ের রক্তে উদ্দীপনা জাগিয়ে তুলেছিলেন তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামে আশার আলো জাগিয়েছিলেন তিনি, নিজেই বলেছিলেন 'সর্বদাই কিছু না কিছু আশার আলো থাকে, যা আমাদের জীবন থেকে বিচ্যুত হতে দেয় না।' ২৩ জানুয়ারি, সেই মহাপুরুষের জন্মবার্ষিকী। এই বছর তাঁর ১২৭ তম জন্মদিন। নেতাজির সাহসী ও বীরত্বপূর্ণ জীবনের জন্য এই দিনটিকে বীরত্ব দিবসও বলা হয়। , , #নেতাজি #নেতাজিশুভাসচন্দ্র #জিবিঅ্যাকাডেমী 🌹

31/12/2025

জি.বি.অ্যাকাডেমীর পক্ষ থেকে রাজ্য তথা দেশবাসীর প্রতি জানাই ইংরেজি নববর্ষ-2026 এর ফুলেল শুভেচ্ছা।গত 29/11/2025 তারিখ জি.বি.অ্যাকাডেমীতে অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলের কুঁড়ির মতো ছোট্ট ছোট্ট শিশুদের নৃত্য পরিবেশন দর্শকদের যেভাবে আনন্দের রসদ জুগিয়েছে তা অবিস্মরণীয়। বিবেকানন্দের ভাষায়, "শিক্ষা হলো ব্যাক্তির অন্তর্নিহিত সত্ত্বার পরিপূর্ণ বিকাশ।" শিশুদের অন্তর্নিহিত সৃজনশীল প্রতিভাকে মঞ্চে উপস্থাপনের সুযোগ করে দিতে পেরে আমরা অভিভূত। নববর্ষের আগমনে সর্বাঙ্গীণ বিকাশের মাধ্যমে ফুলের কুঁড়ির মতো শিশুরা বিকশিত হয়ে কুসুমের মতো প্রস্ফুটিত হোক -এই কামনা করে জি.বি.অ্যাকাডেমী। #ইংরেজিনববর্ষেরশুভেচ্ছা

#জিবিঅ্যাকাডেমী 🌹

Address

নতুন ১৭ মাইল, (N. H./12, B. S. F. ক্যাম্পের সামনে ), চামাগ্রাম, বৈষ্ণবনগর, মালদা, ৭৩২১২৭
Malda
732127

Alerts

Be the first to know and let us send you an email when New 17 Mile G.B. Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New 17 Mile G.B. Academy:

Share

Category