Hotel Mount View - Pelling, West Sikkim

Hotel Mount View - Pelling, West Sikkim The six storey building name Hotel Mount View is designed to meet the needs of leisure traveler, student excursion/study group.

23/08/2019

পূজার ও শীতের সময়ের বুকিং আগামী বুধবার ২৮.০৮.২০১৯ থেকে নেওয়া শুরু হবে।

জুন / The month of June  গ্রীষ্মকালীন ঋতুর বিদায় ও পাহাড়ে বর্ষার আগমনের পূর্বে পেলিং-এ আপনাদের স্বাগত জানায়। একই সাথে প...
02/05/2019

জুন / The month of June

গ্রীষ্মকালীন ঋতুর বিদায় ও পাহাড়ে বর্ষার আগমনের পূর্বে পেলিং-এ আপনাদের স্বাগত জানায়। একই সাথে পরিষ্কার আকাশ, কখনো ঘরের ভিতর মেঘেদের আগমন, আর কখনো বা হালকা বৃষ্টিটা যখন বাড়িয়ে দেয় ঠান্ডার মেজাজ ..দরকার হয়ে পরে এক প্লেট ধোঁয়া ওঠানো গরম মোমো ভাগ করে নিতে !!!
.উপভোগ করতে ইচ্ছে করছে তো?
হ্যা, যখন শুষ্ক থাকে পেলিংকে সুদৃশ্য দেখায়, আর যখন বৃষ্টি হচ্ছে পেলিংকে তখন দুর্দান্ত দেখায়। আপনার ক্যামেরা মনে করে প্লিজ ..

Happy New Year 2019 !!!..Travel agents, work from home can also contact us to book rooms with us. Our special offers can...
03/01/2019

Happy New Year 2019 !!!..
Travel agents, work from home can also contact us to book rooms with us. Our special offers can help you expand your market.

শীতকালটা সমতলে এখন অনেকটাই ক্ষণস্থায়ী হয়ে গেছে। আসে দেরী করে কিন্তু যাবে তাড়াতাড়ি। পাহাড়ে অন্য কথা - যত ভালোলাগা যেন তার...
27/11/2018

শীতকালটা সমতলে এখন অনেকটাই ক্ষণস্থায়ী হয়ে গেছে। আসে দেরী করে কিন্তু যাবে তাড়াতাড়ি। পাহাড়ে অন্য কথা - যত ভালোলাগা যেন তার পাহাড়েই। যাইহোক সমতলে এখন ঠান্ডার আমেজ। সারাটা বছরের দুঃসহ গরমের হাত থেকে মুক্তি আর হাতে গোনা কয়েকটা দিনের জন্যে ঠান্ডাকে উপভোগ করা - সেই সময়টা এখন উপস্থিত। ভালো মন্দ খাওয়া, শীতের পোশাকে একটু ফ্যাশন করা আর ঘুরে বেড়ানো। একটা কথা, এই শীতের সময়টায় কিন্তু পাহাড়-ভ্রমণ শীতের আমেজটাকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে। এটা ফিবছর যাঁরা এইসময়ে পাহাড়ে ঘুরে বেড়ান তাঁরা ভীষণভাবে উপভোগ করেন। পাহাড়ে ঘুরে বাড়ি ফিরে গরমকালের তীব্র দ্বহন-এর জ্বালাও থাকেনা। যাঁদের সময় সুযোগের অভাবে শীতের সময়টা পাহাড়ে ভ্রমণ করা হয়না তাঁরা এইবার ট্রাই করুন।

আমরা আছি এখানে - পশ্চিম সিকিম-এর পেলিং-এ। চলে আসুন। হিমালয়ের কোলে বসে তুষারাবৃত পর্বতমালা উপভোগ করুন - পাহাড়ি পথে চলতে চলতে পাহাড়ি ঝর্ণা, নদী, সবুজ জঙ্গলে ঘেরা প্রকৃতিকে উপভোগ করুন। কলকাতা থেকে খুব একটা দূরে নয়, যেকোনোদিন চলে আসা যায়। থাকা খাওয়া অনেকটাই সস্তা। আমাদের ফোন / ইমেইল করে আপনার থাকার ঘর অ্যাডভান্স বুক করে ফেলুন আর কয়েকটা দিন পেলিং-এর পাহাড়ে আমাদের সাথে আপনার শীতকালীন অবকাশকে চুটিয়ে উপভোগ করুন।
Call : 90510 43643 | Email : [email protected]

14/10/2018
08/09/2018

পুজো ও শীতের বুকিং চলছে
দুজনে -- 999/-
তিনজনে --- 1199/-
Call: 90510 43643

15/08/2018

Dear all,
Greetings from Hotel Mount View-Pelling!

I hope, with you everything is in order, and you are all celebrating the 72nd Independence Day.

You and your family always encourage us to do work well and motivate us to provide better services to people in the future. We are very grateful to you. We are sure that you are all closely connected with nature and travel.

This is a Facebook link related with the tours to Bhutan.

https://www.facebook.com/BhutanValleyAdventures/

If you join us on this page and support us in the same way, it will make us very happy.
Thanks & regards

Bhutan Valley Adventures (BVA) is a privately owned company based in Bhutan and licensed by the Tour

Happy 72nd Independence Day 2018
14/08/2018

Happy 72nd Independence Day 2018

পাহাড় --- বর্ষা শেষে ও শীতে সময় ও ছুটি পেলে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও ঘুরতে যেতে চাই। কারোর  সমুদ্র, কারোর পাহাড় - ...
06/08/2018

পাহাড় --- বর্ষা শেষে ও শীতে
সময় ও ছুটি পেলে আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও ঘুরতে যেতে চাই। কারোর সমুদ্র, কারোর পাহাড় - জঙ্গল। কখনো একা একাই, কখনো বাড়ির সকলের সাথে, কখনো বন্ধুদের সাথে দল বেঁধে। কেউ সমুদ্র বা পাহাড়ে পায়ে হেটে ট্রেক করি, কেউ হাতে গোনা ছুটির কয়েকটা দিন রিলাক্স মুড-এ ঘোরাটা উপভোগ করি। তো, আমরা যেখানেই যাই না কেন সেখানে থাকার জন্য আমাদের রুম-এর প্রয়োজন। তার সাথে খাওয়া-দাওয়া।

ট্রাভেল এজেন্সী / ট্যুর অপারেটররা তো আছেনই যাঁরা সঠিক তথ্য পরিবেশন করে আমাদের চাহিদা মতো থাকার ও ঘোরার বন্দোবস্ত করেন। আর এখন ইন্টারনেট আর স্মার্টফোনের দৌলতে আমরা অনেক জায়গার তথ্য চটজলদি পেয়ে যাই। অনেক নতুন নতুন স্পট। অদ্ভুত সুন্দর সেইসব জায়গার প্রাকৃতিক দৃশ্য। কোন ডেস্টিনেশন ছেড়ে কোন ডেস্টিনেশন-এ যাবো? ইচ্ছে হয় সবগুলো স্পটই ঘুরি। ইস যদি ইচ্ছে মতো ঘোরা যেত ...ঘোরার খরচটাই সব ইচ্ছেগুলোকে শেষ করে দেয়। যাইহোক, ইন্টারনেট আর স্মার্টফোনে তো আছে, যেতে না পারলেও নতুন নতুন টুরিস্ট স্পট-এ যাঁরা যাচ্ছেন তাদের তোলা মনমুগ্ধ করা ছবি আর ভ্রমণ কাহিনী ..তাই বা কম কি? ঘোরার বাসনাটা অনেকটাই মিটিয়ে নিতে পারছি। একেক জনের এতো সুন্দর বর্ণনা সত্যি বলছি পড়েও মনটা তৃপ্ত হয়।

পাহাড় যাঁদের টানে, হাতে সময় খুব বেশি নেই, তাঁদের কাছে পেলিং কিন্তু একটা অপশন হতে পারে। এই জায়গা সম্মন্ধে খুব বেশি বলার প্রয়োজন নেই কারণ, এটি কলকাতা ও তার আশপাশের অঞ্চলের মানুষের কাছে বেশ জনপ্রিয় একটি টুরিস্ট স্পট। পাহাড়, ঝর্ণা, জঙ্গল-এ ঘেরা হিমালয়ের কোলে পেলিং টোটাল একটা প্যাকেজ। বর্ষা শেষ হলে আকাশ পরিষ্কার। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা স্বমহিমাতে তার উপস্থিতির জানান দেবে।

পাহাড়ি গাছগুলো বর্ষার জলে সবুজ। পরিষ্কার নীল আকাশ, বর্ষা শেষে হালকা ঠান্ডার আমেজ September to end of November, আর তারপর থেকে ঠান্ডা বাড়তে বাড়তে রাতের দিকে কখনো 2-3 ডিগ্রী। রাতের শেষে ভোরের সূর্যের আলো মাখা কাচনজঙ্ঘা ..বেশ কিছুটাই রোমান্টিক। ক্যামেরাতে ছবি তুলতে কে কতটা পারদর্শী শুধু সেটার একটা প্রতিযোগিতা ...একটা দারুন উপভোগ্য ইভেন্ট। তারপর সারাদিন ঘুরে বেড়ানো। কম করে দুটো দিন রাখুন শুধু ঘুরে বেড়ানোর জন্য। কারণ, একটা গোটা দিন প্রায় লেগে যাবে পেলিং-এ পৌঁছতে। সেই দিনটা রেস্ট করুন। পরের দুটো দিন ঘুরে বেড়ান। একটা দিন Yuksum, Kanchenjunga Water Falls, Khechopalri Lake, Rimbi Water Falls, Darap Village দেখুন। আর পরের দিন Shingshore Bridge, Changey Water Falls, Pemayangtse Monastery, Rabdentse Ruins ঘুরুন।

পেলিং সাইটসিইং-এর জন্য গাড়ি available। আপনার গ্রুপ সাইজ অনুযায়ী নিজেরা একটু দরদাম করে গাড়িটা বুক করে নিন।

পেলিং-এ আপনার থাকার ব্যবস্থা HOTEL MOUNT VIEW – middle Pelling-এ করতে পারেন। অ্যাডভান্স বুক করে নিলে ঘোরাটা আরামদায়ক হতে পারবে।

 পরিষ্কার ছিমছাম স্পেসিয়াস রুম
 অ্যাটাচ বাথ উইথ Geyser
 ডিশ টিভি
 প্রতিটা ফ্লোর-এ একটা স্পেসিয়াস ব্যালকনি – Kanchenjunga facing.
 স্পেসিয়াস ডাইনিং স্পেস

রুম ইনকোয়ারি-এর জন্য ফোন / ইমেইল করতে পারেন।
Mob : 90510 43643
Email : [email protected]

কলকাতা-তে দুটো বুকিং কাউন্টার আছে। যাঁরা চাইবেন সরাসরি সেখানে গিয়ে বুক করতে পারবেন।

Rahara, Khardah
Kolkata 700118
Mob : 9433 93 4141

Hazra, JD Park Metro
Kolkata 700026
Mob : 90516 35277

Address

Middle Pelling
Pelling
737113

Telephone

+91 9051043643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hotel Mount View - Pelling, West Sikkim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Greetings from Hotel Mount View - Pelling, West Sikkim

It is our pleasure to introduce our hotel. The hotel with 14 tourist standard rooms is on the lap of Himalayan Queen, 1,900m (6,850ft) above sea level where cool climate and fresh air will be always at your doorsteps. The six-storey building name Hotel Mount View is designed to meet the needs of leisure traveler, school and college students. We assure that you can enjoy the most spectacular views of Mt. Kanchenjunga very clear from the Hotel Mount View. Call us at +91 90510 43643 all days of the week 24/7.