05/03/2026
এ বছর বাঁকুড়া-পুরুলিয়া তে এখনো পলাশ ফোটেনি তার একমাত্র কারণ হল এখনো শীত রয়েছে। সকাল এবং সন্ধ্যায় বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। দুপুরে গরম আছে কিন্তু সেরকম বেশী না। তাই পলাশ গাছের পাতা ঝরেনি এখনো। কুঁড়ি এসেছে। তবে পুরোপুরি আসেনি। দু একটা গাছে পলাশ উঁকি দিচ্ছে। আশাকরা যায় মার্চ এর তৃতীয় সপ্তাহ থেকে ঠিকঠাক পলাশ দেখা যাবে। এবং সেটা এপ্রিলেও থাকবে।
কলকাতার দিকে গরম পড়ে যাওয়ার কারণে সেখানকার গাছে পলাশ এসে এখন পলাশ শেষের দিকে।
তাই যারা যারা পলাশ দেখতে আসবেন, মার্চ এর ১৪ তারিখ থেকে এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আসতে পারেন। এসময় বেশ কিছু সরকারি ছুটিও আছে।