Udita Eco Homestay Santiniketan

Udita Eco Homestay Santiniketan শান্তির-নিকেতনে তুমি খুঁজিতেছো আশ্রম ‘উদিতা’ দাঁড়িয়ে আছে হাতে তার আমন্ত্রণ.

Nature-friendly homestay in Santiniketan | Family Rooms, Organic Food, Team Meetings, Day-Out Packages | 5 mins from Viswavarati.

30/08/2026

Room- Manasi ❤️

উদিতা ইকো হোমস্টে টি শান্তিনিকেতনের অন্তর্গত ফুল ডাঙ্গা আদিবাসী গ্রামের পার্শ্ববর্তী খেলার মাঠের পূর্বদিকে অবস্থিত। সম্প...
29/08/2026

উদিতা ইকো হোমস্টে টি শান্তিনিকেতনের অন্তর্গত ফুল ডাঙ্গা আদিবাসী গ্রামের পার্শ্ববর্তী খেলার মাঠের পূর্বদিকে অবস্থিত। সম্পূর্ণরূপে পরিবেশ দূষণ এবং শব্দ দূষণমুক্ত। চারিদিক সবুজে ঘেরা শান্ত ও গ্রামীণ পরিবেশে কয়েকদিন ছুটি কাটানোর একটি উপযুক্ত জায়গা।

বোলপুর রেলস্টেশন থেকে টোটো করে মাত্র 15 মিনিটে আপনি উদিতা ইকো হোমস্টে তে পৌঁছতে পারবেন ।প্রান্তিক স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ। উদিতা থেকে বিশ্বভারতী ক্যাম্পাস/ আশ্রম/উত্তরায়ণ বা রবীন্দ্র মিউজিয়াম টোটো করে মাত্র পাঁচ মিনিটের পথ। সোনাঝুরি হাট খুবই কাছে - হেঁটে গেলে পাঁচ মিনিট অথবা টোটো তে যদি যান ৩ থেকে ৪ মিনিটে পৌঁছে যাবেন। অন্যান্য নিকটবর্তী দ্রষ্টব্য স্থানগুলি যেমন আমার কুটির, সৃজনী শিল্প গ্রাম , রায়পুরের জমিদার বাড়ি, সুরুলের রাজ বাড়ি ,প্রকৃতি ভবন, কোপাই নদী, কঙ্কালীতলা ইত্যাদি।
যাতায়াতের জন্য সবসময় টোটো পাওয়া যায়।
হোমস্টেটির সংলগ্ন একটি বাগান আছে- যেখানে পাবেন ফুলের বাহার ও সবজির ছোট্ট বাগান।পূর্বদিকে আছে বিস্তীর্ণ খেলার মাঠ যেখানে শিশুরা মনের আনন্দে খেলাধুলা করতে পারে। এখানে না আছে বাতাসে দূষণ না আছে শব্দ দূষণ বা দৃশ্য দূষণ।

এই হোমস্টেটি পরিচালনায় আছেন একটি সরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার এবং উনার স্ত্রী যিনি একটি কলেজের অধ্যাপিকা।
উদিতা ইকো হোমস্টে তে প্রবেশ করেই পাবেন একটি বড় বসার জায়গা - বৈঠকী যেখানে পরিবারের সবাই মিলে গল্পগুজব করা যায়। দোতালায় আছে প্রশস্ত ডাইনিং স্পেস এবং বসার জায়গা। এখানে গল্প গুজব করা ও খাওয়া একসঙ্গেই চলতে পারে।

হোমস্টেটির প্রতিটি ঘর আলাদা আলাদা চিন্তাধারায় সাজানো হয়েছে । প্রথম তল এর ঘর গুলি হল পূবালী, উত্তরা, দখিনী দ্বিতীয় তলে আছে মানসী ,বলাকা ও শ্যামলী।
প্রথম তলের ঘর গুলি দিক অনুযায়ী নামাঙ্কিত হয়েছে। এবং দ্বিতীয় তলের ঘর গুলির নামকরণ হয়েছে রবীন্দ্রনাথের বিভিন্ন কাব্যগ্রন্থ এর নামানুসারে।প্রতিটি ঘরেরই নিজস্ব রূপ / ভাবনা আছে এবং সেই অনুযায়ী সাজানো ও নামকরণ করা হয়েছে। প্রতিটি ঘরেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা ঘরে প্রবেশ করা মাত্রই অনুভব করা যায়।
বিশেষভাবে নজর দেওয়া হয়েছে যাতে প্রতিটি ঘরেই পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে এবং ঘরে বসে চারদিকের সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য কে উপভোগ করতে পারা যায়।
বিশেষভাবে নজর কাড়ে প্রতিটি ঘর সংলগ্ন ওয়াশরুম-যা কিনা আয়তনে অনেক বড় পরিষ্কার-পরিচ্ছন্ন। কর্তৃপক্ষের কথায় -পরিষ্কার পরিচ্ছন্নতা ই উনাদের মূল মন্ত্র।প্রতিটি বাথরুমে আছে গিজার, বেসিন ,গরম ও ঠান্ডা জলের ব্যবস্থা ও ওয়েস্টার্ন কমোড।
প্রতিটি ঘরে পাবেন একটি বড় বিছানা (কিং সাইজ),ড্রেসিং টেবিল, টিভি, বেতের বসার চেয়ার , সেন্টার টেবিল , ফ্যান,এয়ার কন্ডিশন প্রভৃতি। বিশেষভাবে বলতে হয় যে প্রতিটি ঘরেই কিছু করে বই রাখা আছে যা অতিথিদের কাছে খুবই আকর্ষণীয় হতে পারে।ঘরের প্রতিটি আসবাবপত্র যতটুকু সম্ভব প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
দোতালায় প্রতিটি ঘর সংলগ্ন একটি করে বেলকনি আছে যেখানে বসে আপনি চারিদিকের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ পরিবেশ কে উপভোগ করতে পারবেন।
অতিথিদের খাবারের সুব্যবস্থা আছে। পছন্দমত সকাল দুপুর ও রাতের খাবার এর ব্যবস্থা হয়।
উদিতার সামনের রাস্তাটি ও প্রশস্ত। ভেতরে দুইটি গাড়ি রাখার ব্যবস্থা আছে ।

27/08/2026

অতিথি বরণ❤️.

26/08/2026

আপন করে বরণ করার প্রস্তুতি ❤️
#অতিথিবরণ #অতিথিআতিথেয়তা

25/08/2026

অতিথিদের অভিজ্ঞতায় Udita Eco Homestay—
ভালো লাগার গল্পগুলো এভাবেই ছড়িয়ে পড়ুক। ❤️

🤍 শান্তিনিকেতনে থাকার গল্পটা হোক একটু অন্যরকম…সকালের নরম আলো, জানালার বাইরে সবুজের ছোঁয়া, পরিপাটি একটি ঘর আর চারপাশে এক...
25/08/2026

🤍 শান্তিনিকেতনে থাকার গল্পটা হোক একটু অন্যরকম…

সকালের নরম আলো, জানালার বাইরে সবুজের ছোঁয়া, পরিপাটি একটি ঘর আর চারপাশে এক টুকরো শান্তি—
Udita Eco Homestay-এ আপনার থাকার প্রতিটি মুহূর্ত হোক আরাম আর প্রশান্তিতে ভরা। 🌿

এখানে শুধু একটি room নয়,
আপনার জন্য অপেক্ষা করে একটি সুন্দর থাকার অভিজ্ঞতা। ✨

🌿 শান্ত পরিবেশ
🛏️ আরামদায়ক ও পরিচ্ছন্ন ঘর
☀️ প্রাকৃতিক আলো-বাতাস
🏡 ঘরোয়া ও আন্তরিক আতিথেয়তা

Udita Eco Homestay | Santiniketan
“Come as a guest, leave with beautiful memories.” 🤍

📩 Booking & availability জানতে Inbox করুন।















#শান্তিনিকেতন
#শান্তিনিকেতনভ্রমণ
#শান্তিনিকেতনের_ঠিকানা

✨ A Taste of Home, Served with Love ✨আজকের দুপুরে আমাদের অতিথিদের জন্য ছিল এক সুন্দর Bengali Homestyle Lunch 🍽️সাদা ভাতে...
24/08/2026

✨ A Taste of Home, Served with Love ✨
আজকের দুপুরে আমাদের অতিথিদের জন্য ছিল এক সুন্দর Bengali Homestyle Lunch 🍽️
সাদা ভাতের সঙ্গে ডাল, Egg Curry, লাউ তরকারি, পোস্ত, আলু ভাজা ও ঘরোয়া চাটনি—
সঙ্গে লেবু, কাঁচালঙ্কা ও পাপড়।
🌿 Udita Eco Homestay, Santiniketan
Where every meal feels like home.

24/08/2026

🌧️ বৃষ্টি যখন Santiniketan-এর আকাশে… 🌿

বারান্দায় বসে টুপটাপ বৃষ্টির শব্দ শোনা,
সামনে সবুজের শান্তি আর চারপাশে এক অদ্ভুত মায়াবী পরিবেশ… ❤️

কিছু মুহূর্তের জন্য ব্যস্ত জীবনটাকে থামিয়ে,
শুধু বৃষ্টিটাকে অনুভব করার মতো একটা বিকেল। ☕🌧️

Udita Eco Homestay, Santiniketan —
আপনার ছুটির গল্পে এমন কিছু শান্ত মুহূর্ত যোগ করার অপেক্ষায়। 🏡✨

আমাদের প্রিয় অতিথিদের দুপুরের খাবারের কিছু সুন্দর মুহূর্ত ❤️আমাদের Udita Eco Homestay-এ শুধু থাকার ব্যবস্থা নয়, অতিথিদ...
17/08/2026

আমাদের প্রিয় অতিথিদের দুপুরের খাবারের কিছু সুন্দর মুহূর্ত ❤️
আমাদের Udita Eco Homestay-এ শুধু থাকার ব্যবস্থা নয়, অতিথিদের জন্য রয়েছে ঘরোয়া স্বাদের খাবারের ব্যবস্থাও। 😊
🍽️ Breakfast | Lunch | Snacks | Dinner — সবই পাওয়া যায়।
🥗 Veg & Non-Veg — দু’ধরনের খাবারই রয়েছে।
👨‍🍳 খাবার By Order প্রস্তুত করা হয়। তাই সময়মতো অর্ডার দিলে আমরা আপনার পছন্দ অনুযায়ী খাবার যত্ন সহকারে রান্না করে পরিবেশন করি।
আমাদের চেষ্টা থাকে প্রতিটি অতিথিকে বাড়ির মতো স্বাদ, আন্তরিকতা আর ভালোবাসার সঙ্গে খাবার পরিবেশন করা। ❤️
আপনি শুধু বুকিংটা করুন, বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। 🏡🌿
Udita Eco Homestay — Santiniketan-এ আপনার নিজের বাড়ির মতোই একটি ঠিকানা। ❤️

Address

Fuldanga Sitaram Road, Near Fuldanga Football Ground
Santiniketan
731235

Alerts

Be the first to know and let us send you an email when Udita Eco Homestay Santiniketan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udita Eco Homestay Santiniketan:

Shortcuts

Share