E-Air Ticket BD

E-Air Ticket BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from E-Air Ticket BD, Chittagong.

07/12/2025

২০২৫ যেমন তেমন। ২০২৬ টা যেন ভাল হয় আল্লাহ 🙏

চিল্লাইয়া কন ঠিক কিনা????
11/11/2025

চিল্লাইয়া কন ঠিক কিনা????

11/11/2025
জনতা ব্যাংক গ্রাহক সেবা সপ্তাহ: ৬-১২ জুন, ২০২৩।****কোন প্রকার চেক ছাড়াই eJanata QR কোড স্ক্যান করে জনতা ব্যাংকের যে কোন ...
06/06/2023

জনতা ব্যাংক গ্রাহক সেবা সপ্তাহ: ৬-১২ জুন, ২০২৩।

****কোন প্রকার চেক ছাড়াই eJanata QR কোড স্ক্যান করে জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে টাকা তুলুন নিমেষেই।

এছাড়াও থাকছে ফান্ড ট্রান্সফার ও BEFTN সুবিধা।

শীঘ্রই চালু হবে জনতা ও bKash এর মধ্যে টাকা ট্রান্সফারের সুবিধা।

জনতা ব্যাংকের অন্যান্য সেবাসমূহঃ

1. সম্পূর্ণ চার্জবিহীন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার সুবিধা (৩১ আগস্ট ২০২৩ এর মধ্যে হিসাব খুললেই ২০২৩ ও ২০২৪ সালের জন্য হিসাব রক্ষণাবেক্ষণ, এসএমএস ও অনলাইন চার্জ সম্পূর্ণ ফ্রী!)।

2. নগদ কমিশন ছাড়াই অনলাইন জমা ও উত্তোলন সুবিধা।

3. বিভিন্ন ধরনের ডিপিএসঃ
জনতা ডিপোজিট স্কীম,
মিলিয়নার ডিপোজিট স্কীম,
নারী কল্যাণ সঞ্চয় প্রকল্প ও
হজ্জ্ব ডিপোজিট স্কীম।

4. স্থায়ী আমানত হিসাব (এফডিআর) (বর্তমান রেট ৭%)।

5. বৈদেশিক রেমিট্যান্স পরিশোধ ও ২.৫% হারে নগদ প্রণোদনা সুবিধা।

6. ৯% হারে বাণিজ্যিক (সিসি) ঋণ সুবিধা।

7. সিএমএসএমই খাতে প্রণোদনা ঋণ সুবিধা।

8. যে কোন শাখা হতে বেতনভোগীদের ৯% হারে পার্সোনাল ঋণ সুবিধা।

9. বৈদেশিক চাকুরিতে নিয়োগপ্রাপ্তদের জন্য ঋণ, পেনশনভোগীদের জন্য ঋণসহ অন্যান্য ঋণ সুবিধা।

10. RTGS ও BEFTN এর মাধ্যমে যেকোন ব্যাংকে টাকা প্রেরণের সুবিধা।

11. BACH এর মাধ্যমে দ্রুত চেক ক্লিয়ারিং সুবিধা।

12. ই-চালানের মাধ্যমে পাসপোর্টের ফি ও আয়করসহ সকল ধরনের সরকারি ফি জমা করার সুবিধা।

13. জেবি পিনক্যাশের মাধ্যমে দেশের যেকোন প্রান্তে হিসাববিহীন গ্রাহককে টাকা প্রেরণের সুবিধা।

14. এছাড়াও অন্যান্য সকল ধরনের ব্যাংকিং সুবিধা।

রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে আপনার আমানত ১০০% নিরাপদ ও সুরক্ষিত।

ব্যবস্থাপক
জনতা ব্যাংক লিঃ
জুবিলী রোড শাখা
চট্টগ্রাম।।।

25/03/2022

আজ মহান স্বাধীনতা দিবস! মুক্ত আকাশে উড়াল দেয়ার গর্বিত জাতি হিসেবে আজ ৫১ বছরে পা রাখলাম আমরা। স্মরণ করছি সেই ভয়াল রাতের স্মৃতি ও হাজারো শহীদদের যারা নির্বিচারে প্রাণ দিয়েছিলো পশুর তুল্য পাক হানাদার বাহিনীর হাতে।

#স্বাধীনতাদিবস #বাংলাদেশ

02/02/2022

থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
ব্যবসায়ীদের জন্য:
১। পার্সপোর্ট (সর্ব নিম্ন ০৭ মাস মেয়াদ সহ) পূরাতন পার্সপোর্ট থাকেলে সাথে দিতে হবে।
২। সম্প্রতি তোলা ২কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড (ফটো সাইজ ৩৫ এমএম X ৪৫ এমএম)
৩। ব্যাক্তিগত অথবা প্রতিষ্ঠানের ব্যাংক ষ্টেটমেন্ট (লাষ্ট ০৬ মাসের) সর্বনিম্ন ব্যালেন্স ৭০,০০০/- টাকা থাকতে হবে।
৪। ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
৫। ট্রেড লাইসেন্স এর কপি মেয়াদসহ। লিমিটেড কোম্পানী হলে মেমোরেন্ডাম এর কপি।
৬। ভিজিটিং কার্ড।
৭। প্রতিষ্ঠানের লেটারহেড প্যাড।

**********************************************************************

চাকুরীজিবীদের জন্য:
১। পার্সপোর্ট (সর্ব নিম্ন ০৭ মাস মেয়াদ সহ) পূরাতন পার্সপোর্ট থাকেলে সাথে দিতে হবে।
২। সম্প্রতি তোলা ২কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড (ফটো সাইজ ৩৫ এম এম X ৪৫ এম এম)
৩। ব্যাক্তিগত ব্যাংক ষ্টেটমেন্ট (লাষ্ট ০৬ মাসের) সর্বনিম্ন ব্যালেন্স ৭০,০০০/- টাকা থাকতে হবে।
৪। ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
৫। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নো অবজেকশন লেটার (এনওসি)
৬। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত আই.ডি কার্ডের কপি।
৭। সেলারী ব্যাংক এ না হলে সেলারী সার্টিফিকেট অথবা ০৬ মাসের পে স্লিপের কপি।
৮। ভিজিটিং কার্ড।

*******************************************************************

Let's celebrate this new year with new dreams,hopes and inspirations.. May all our unfulfilled wishes become fulfilled i...
31/12/2021

Let's celebrate this new year with new dreams,hopes and inspirations.. May all our unfulfilled wishes become fulfilled in 2022

18/11/2021

ঐতিহাসিক টার্কি ট্রাভেল প্যাকেজঃ ডিসেম্বর ২০২১
----------------------------------------------------------------------
তারিখঃ ২২-২৮ ডিসেম্বর*
মেয়াদঃ ৭ দিন (আসা-যাওয়া সহ)

✅ প্যাকেজে অন্তর্ভুক্তঃ
---------------------------------
এয়ার টিকেটঃ
=========
১. ঢাকা-ইস্তাম্বুল-ঢাকা রিটার্ন প্লেন টিকেট (কাতার /এমিরেটস /টার্কিশ এয়ারলাইনস)
২. এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ ইন টার্কি (লাক্সারি বাস/হাইস/নোয়া/প্রাইভেট কার)
৩. ভিসা ফি
৪. ট্রাভেল ইন্সুইরেন্স ফি
৫. হোটেল একোমোডেশন
=============

➡️ইস্তাম্বুল-
৩ স্টার হোটেল-বুফে ব্রেকফাস্টসহ (টুইন শেয়ার ব্যাসিস)

➡️বুর্সা (অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী)-
৩ স্টার হোটেল-বুফে ব্রেকফাস্টসহ (টুইন শেয়ার ব্যাসিস)

৬. ভ্রমণ ও পরিদর্শন স্থান সমূহঃ

🟢 ইস্তাম্বুল-
●ইস্তাম্বুলের ঐতিহাসিক বসফরাস প্রণালি ভ্রমণ
●নান্দনিক তাকসিম স্কয়ার
●ঐতিহাসিক ব্লু মস্ক ও আয়াসোফিয়া (হাজিয়া সফিয়া) ভিজিট, সালাত আদায়
●সুলতান সুলেমানের প্রাসাদ তপকাপি প্রাসাদ/ মিউজিয়াম পরিদর্শন (এন্ট্রি টিকেট ব্যাতিত)
●বিখ্যাত গ্রান্ড বাজার ভিজিট (শপিং ব্যক্তিগত)
●ঐতিহাসিক সুলতান আহমেত স্কয়ার
●ইস্তাম্বুল বিজয়ী সুলতান মোহাম্মাদ ফাতিহের সমাধি ও ফাতিহ জামে মসজিদ পরিদর্শন
●হযরত আবু আইয়ুব আনসারি (রাঃ) এর কবর জিয়ারত ও আইয়ুব সুলতান মসজিদ পরিদর্শন
●বসফরাস প্রণালির হর্ণ পরিদর্শন ও ঝুলন্ত ব্রিজে পায়ে হেটে সী সাইডের নান্দনিক ইস্তাম্বুল ভিউ পরিদর্শন
●ইস্তাম্বুল সাইট সিইং ট্যুর (পাহাড়ি শহর, ট্রাম, বাস, হাই-স্পীড মেট্রোরেল দিয়ে)
●চামলিজা সভেন হিল পিক জামে মসজিদ পরিদর্শন (টার্কির সবচেয়ে বড় মসজিদ, ২০১৯ এ উদ্ভোদন করা, এরদোয়ান মসজিদ নামেও পরিচিত)

🟢 বুর্সা (অটোমান সাম্রাজ্যের প্রথম রাজধানী)-
●ওসমানী খেলাফতের প্রতিষ্টাতা ওসমান গাজীর ও বহু সুলতানদের সমাধি (পাহাড়ের চুড়ায়) ভিজিট
●গ্রিন টম্ব, ক্লক টাওয়ার
●বুর্সা ফোর্ট(বাইজান্টাইন রোমান দূর্গ)
●বুর্সা গ্র‍্যান্ড মস্ক
●বুর্সা আরাস্টা বাজার, কোযা হান
●ফুল ডে ট্রাভেল বাই হিল ট্রেক রোড, (বুর্সা টু ইনজেলিক টু বেলিজিক টু সগুত)
●এর মধ্যে রয়েছে পাহাড়ি ফলের বাগান ও বুর্সা বিজয়ী বীর তুর্গুত আল্পের সমাধি পরিদর্শন, বেলিজিকে পাহাড়ি ঝরনা ও সৈয়দ আদেব আলী এবং ওসমান গাজীর স্ত্রী বালা হাতুনের সমাধি পরিদর্শন
●সগুতে আরতুগ্রুল গাজী ও হালিমা সুলতানের সমাধি পরিদর্শন, হানলি বাজার ভ্রমণ, অটোমান কস্টিউমস পরিদর্শন
●ইংলিশ স্পিকিং লোকাল টার্কিশ গাইড/ বাংলাদেশী গাইড

✅প্যাকেজে অন্তর্ভুক্ত নয়ঃ
-------------------------------------
● উপরে উল্লেখিত বিষয়সমূহ ছাড়া বাকি সব খরচ
● দুপুর ও রাতের খাবারসহ ব্যাক্তিগত সকল খরচ
● কভিড-১৯ টেস্ট ফী
● সবধরনের শপিং
● মিউজিয়াম টিকেট
● হোটেলের এক্সট্রা রুম সার্ভিস, লেট চেক-আউট ফী

✨জনপ্রতি খরচঃ ১,১৮,৯০০/-✨
(টুইন শেয়ারিং বেসিস)

🎤📢⚡বুকিং এর জন্য নভেম্বর ২২ শে নভেম্বরের মধ্যে যোগাযোগ করতে হবে। ⚡

🔰 ভিসার জন্য যা যা লাগবে:
--------------------------
১. অরজিনাল পাসপোর্ট (মিনিমাম ১ বছরের মেয়াদ থাকতে হবে)
২. ২*২ সাইজের নতুন তোলা ম্যাট প্রিন্ট ছবি ৩ কপি।
৩. লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট সাথে ব্যালেঞ্চ থাকতে হবে ৩-৫ লাখ টাকা।
৪.ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
৫.জাতীয় পরিচয় পত্র কপি
৬.ভিজিটিং কার্ড
৭.চাকরি করলে অফিসের প্যাডে ছুটির আবেদন, ব্যাবসা করলে নোটারাইজড ট্রেড লাইসেন্স এবং সাথে টিন সার্টিফিকেট /আয়কর সার্টিফিকেট।
৮.অফিস এর আইডি কার্ড
৯.ব্যাবসা প্রতিষ্ঠান এর প্যাড এর পাতা।
১০.পরিবার নিয়ে গেলে বিয়ের নিকাহনামা এবং সারটিফিকেট নোটারী করা।

🟩 নভেম্বর ২৫ তারিখ এর ভিতর ভিসার জন্য সকল পেপারস ও ফী জমা দিতে হবে।

🔰 স্পেশাল নোটস:
---------------------
🔹কভিড-১৯ এর দুই ডোজ টিকা নেওয়া থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে।
🔹ফ্লাইট এর আগে করোনা টেস্ট করে নিতে হবে।
🔹ভিসা, এয়ারটিকেট, এবং হোটেল বুকিং কনফার্ম হয়ে গেলে কোন টাকা রিটার্ন প্রযোজ্য নয়। 🔹এয়ারটিকেট এর জন্য এয়ারলাইন্স এর রুলস অনুযায়ী ডেটচেঞ্জ করা যাবে।
🔹কোন গেস্ট তার নিজের ব্যাক্তিগত কোন কিছু হারিয়ে ফেললে সে নিজে দায়ী থাকবে, কোন কারণে ফ্লাইট ক্যানসেল হলে, প্রাকৃতিক দূর্যোগ এর কারণে যেতে না পারলে ল্যান্ড প্যাকেজের টাকা রিটার্ন পাওয়া যাবে না।
🔹গ্রুপ টুরে নিজের মনমতো সবকিছু চিন্তা করা যাবে না, সবার সাথে মিলেমিশে আলোচনা করে সবকিছু করতে হবে।
🔹গ্রুপের সাথে যেতে হবে এবং অবশ্যই গ্রুপের সাথে দেশে ফিরে আসতে হবে

BIMAN BANGLADESH AIRLINES প্রেস রিলিজ,তারিখ: ২৭ অক্টোবর, ২০২১।আগামীকাল থেকে বাংলাদেশ হতে সিঙ্গাপুরে পুনরায় যাত্রী পরিবহন...
27/10/2021

BIMAN BANGLADESH AIRLINES
প্রেস রিলিজ,
তারিখ: ২৭ অক্টোবর, ২০২১।
আগামীকাল থেকে বাংলাদেশ হতে সিঙ্গাপুরে পুনরায় যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামীকাল ২৮ অক্টোবর, ২০২১ তারিখ থেকে বাংলাদেশ হতে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ৮:৩০ টায় সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুর থেকে সেখানকার স্থানীয় সময় বিকাল ৩:৫০ টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।

সিঙ্গাপুর যেতে হলে যাত্রীদেরকে অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতি পত্র গ্রহণ করতে হবে এবং অনুমোদিত কোভিড-১৯ এর ‍টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে। ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সেরামের কোভিশিল্ড, সিনোফার্ম, সিনোভ্যাক টিকার যে কোন একটির ২ ডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে ১ ডোজ নেয়ার কমপক্ষে ১৪ দিন পর থেকে সিঙ্গাপুরে যাওয়া যাবে।

২ বছরের বেশি বয়সী যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। সিঙ্গাপুর পৌঁছে ১০ দিন হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। কোয়ারেন্টাইনের তৃতীয় ও সপ্তম দিনে নিজ খরচে অ্যান্টিজেন রেপিড টেস্ট করাতে হবে এবং ১০ম দিনে নিজ খরচে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণে গেলে যাত্রীদেরকে চাঙ্গি বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হবে যার জন্য পূর্বেই অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি প্রদান করতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পূর্বে মোবাইলে ‘Trace Together’ অ্যাপ ডাউনলোড করতে হবে। সিঙ্গাপুর বিমানবন্দরে যাত্রীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বাইরের কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসতে হলে ১২ বছরের বেশি বয়সী যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। করোনা টিকা নেয়া না থাকলে বাসায় যেয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর করোনার লক্ষণ দেখা গেলে যাত্রীকে সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইন থাকতে হবে। বিস্তারিত ট্রাভেল অ্যাডভাইজারি দেখতে ভিজিট করুন www.biman-airlines.com।

উল্লেখ্য, সর্বশেষ ৪ মে, ২০২১ তারিখ থেকে বাংলাদেশ হতে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন বন্ধ ছিল। তবে সিঙ্গাপুর থেকে যাত্রীগণ বাংলাদেশে আসতে পারতেন।

The National Flag Carrier of Bangladesh.

22/10/2021

Image
TRAVEL ADVISORY FROM/TO KOLKATA• Guidelines for Dhaka - Kolkata:



- All passengers departing from Dhaka including infants and children are required to be in possession of a valid negative RT-PCR certificate issued not more than 72 hours before departure date from the government-approved lab only;

- All passengers including children and infants shall be required to undergo a self-paid confirmatory molecular test on arrival at CCU airport. [Cost 950/- INR to be paid by cash or International cards only];

- All passengers should submit a self-declaration form on the online Air Suvidha portal before the scheduled travel And upload their negative COVID-19 RT-PCR report on the Air Suvidha portal; Air Suvidha portal

https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration



Guidelines for Kolkata - Dhaka:
- Passengers must carry a negative RT-PCR test report from a government-approved lab in India (ICMR) issued no more than 72 hours before the departure date. The negative RT-PCR certificate held by the passengers must have a valid QR code.



***The children under the age of 10 years are exempted from the pre-departure Covid test for Kolkata - Dhaka bound passengers.

Thanks for being with us!

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when E-Air Ticket BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E-Air Ticket BD:

Share